বর্ষবরণের আগে বন্দুকবাজের হামলা নিউইয়র্কে, ক্রিসমাস কনসার্টে চলল এলোপাথারি গুলি
Odd বাংলা ডেস্ক: সামনেই বর্ষবরণের অনুষ্ঠান, তার আগে ক্রিসমা, আর এমনই উৎসবের প্রাক্কালে নিউ ইয়র্কে গির্জায় হামলা চালাল এক বন্দুকবাজ। কারী ব্যক্তি পুলিশের গুলিতে নিহত হয়েছেন। সোমবার বিকেল ৪টে নাগাদ নিউইয়র্কের ম্যানহাটনের সেন্ট জন অফ ডিভাইন চার্চে এলোপাথারি গুলি চালাল এক বন্দুকবাজ। ঘটনার সময় চার্চ চত্বরে ক্রিসমাস উপলক্ষে একটি কনসার্টে শতাধিক মানুষের ভিড় ছিল। অনুষ্টান শেষে হতে না হতেই জমায়েত লক্ষ্য করে চার্চের সিঁড়ি থেকে এলোপাথারি গুলি ছুঁড়তে থাকে ৫২ বছরের এক বন্দুকবাজ।
নিউ ইয়র্ক পুলিশ বিভাগের মুখপাত্র সার্জেন্ট এডওয়ার্ড রিলি জানান, বন্দুকধারী পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল। ঘটনাস্থলে অন্য কেউ আহত হয়নি বলেও জানান এই মুখপাত্র। ওই ব্যক্তি প্রকাশ্যে গুলি ছোঁড়া শুরু করেন। এ সময় তিনি আট থেকে দশটি গুলি ছোড়েন বলে খবর। পুলিশ পাল্টা জবাবে আহত হয় ওই বন্দুকধারী। হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয় তার।
হামলাকারীর কাছে দুটি পিস্তল এবং একটি ব্যাগ ছিল, যা থেকে পেট্রল, তার, টেপ, ছুরি এবং একটি বাইবেল উদ্ধার করা হয়েছে। তবে হামলাকারীর পরিচয় এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ।





Post a Comment