দীর্ঘ ৪৫ মিনিট মতো স্তব্ধ থাকার পর অবশেষে কাজ করছে জিমেইল-ইউটিউব


Odd বাংলা ডেস্ক: সারা বিশ্বজুড়ে আচমকাই স্তব্ধ 
গুগলের পরিষেবা। কাজ করছে না জিমেইল বা গুগল ম্যাপ। সেইসঙ্গে স্তব্ধ হয়ে যায় জিমেইল ও ইউটিউবও।

ডাউনডিটেকটর ওয়েবসাইটে দেখা গিয়েছে, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে এমনই অভিযোগ এনেছেন গ্রাহকরা। সোমবার বিকেল ৪টা থেকে এই সমস্যা শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত গুগলের তরফ থেকে কোনো বিবৃতি পাওয়া যায়নি। তবে এই বিষয়ে তদন্ত চলছে বলে জানানো হয়েছে।

জিমেইলে লগইন করতে গেলে বলা হচ্ছে, 'আমরা দুঃখিত, সাময়িকভাবে আপনার অ্যাকাউন্ট পাওয়া যাচ্ছে না। অসুবিধার জন্য আমরা ক্ষমা চাইছি এবং কয়েক মিনিট পর আবারও চেষ্টা করার করা হচ্ছে।' একইভাবে ইউটিউব খোলার ক্ষেত্রে সমস্যার মুখে পড়েছে ব্যবহারকারীরা। তাতে দেখানো হচ্ছে, 'কিছু ভুল হয়েছে।'(something went wrong)। যার ফলে স্বভাবতই ক্ষোভ উগরে দিয়েছেন ব্যবহারকারীরা। প্রায় ৪৫ মিনিট ডাউন ছিল ইউটিউব, জিমেল। সাময়িকভাবে থমকে থাকলেও, ফের শুরু হয়েছে পরিষেবা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.