ঘরে চাল ফুটো হয়ে পড়ল সুবিশাল প্রস্তরখণ্ড! রাতারাতি কোটি টাকার মালিক এই ব্যক্তি

Odd বাংলা ডেস্ক: আচমকা বিকট শব্দ। ছাদ ফুটো হয়ে ঘরের মধ্যে এসে পড়ল এক প্রস্তরখণ্ড! ইন্দোনেশিয়ার সুমাত্রায় ঘটেছে এই ঘটনা। প্রথমে ওই ব্যক্তি ভেবেছিলেন কেউ হয়তো এমন পাথর ছুঁড়েছে, কিন্তু তারপর সে বুঝতে পারে, কারওর পক্ষে একেবারে বাড়ির চাল বরাবর এমন পাথর ছোঁড়া কার্যত অসম্ভব।

পরে তিনি বুঝতে পারে,  এটি একটি উল্কা।এই ধরনের উল্কাকে বলে কার্বোনেশিয়াস কনড্রাইট, যা অত্যন্ত বিরল প্রকৃতির। এর বয়স আনুমানিক ৪৫০ কোটি বছর। এই উল্কাখণ্ডের এক গ্রামের দাম ৬৩ হাজার টাকা! আমেরিকার এক উল্কা সংগ্রাহক জেয়ার্ড কলিন্সকে সেটি বিক্রি করেছেন জোশুয়া। বদলে পেয়েছেন প্রায় ৯‌ কোটি ৮০ লক্ষ টাকা। 

কফিন তৈরি করেই কোনওমতে সংসার চলে। ভাঙাচোড়া ঘর। টিনের চাল। আর সেই চাল ফুটো হয়ে কার্যত ভাগ্য খুলে গেল ওই ব্যক্তির! এজীবনের মতো ভবিষ্যত সুরক্ষিত তাঁর।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.