যোগীরাজ্যে সাংবাদিকের গায়ে স্যানিটাইজার ঢেলে জ্বালিয়ে দেওয়া হল আগুন, আটক ৩


Odd বাংলা ডেস্ক: স্যানিটাইজার ঢেলে আগুন ধরিয়ে দিয়ে সাংবাদিককে পুড়িয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে। হত্যার অভিযোগ উঠেছে গ্রাম পঞ্চায়েত প্রধানের ছেলের বিরুদ্ধে। মৃত্যুর আগে ওই সাংবাদিক নিজেই জানিয়েছেন, পঞ্চায়েত প্রধানের দুর্নীতি নিয়ে খবর প্রকাশ করতেন বলে তাঁর এই পরিণতি। এ ঘটনায় এরই মধ্যে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

উত্তরপ্রদেশের রাজধানী লখনউ থেকে ১৬০ কিলোমিটার দূরে বলরামপুরে ঘটেছে এই ঘটনা। ৩৭ বছর বয়সী সাংবাদিক রাকেশ সিং লখনউ-এর রাষ্ট্রীয় স্বরূপ সংবাদপত্রে কর্মরত ছিলেন। বারবার তিনি গ্রামের পঞ্চায়েত প্রধানের দুর্নীতির অভিযোগ তুলে ধরতেন। ২৭ নভেম্বর তাঁর কালওয়ারির বাড়িতে তাঁর স্যানিটাইজার ঢালে তাঁর গায়ে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ।
 
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন গুরুতর জখম। তাকে সঙ্গে সঙ্গে লখনউ-এর হাসপাতালে পাঠানো হয়। সেখানে কয়েক ঘণ্টা পর তার মৃত্যু হয় রাকেশের। মৃত্যুর আগে আড়াই মিনিটের ভিডিওতে তিনি বলেন, সত্য তুলে ধরার এই পরিণাম। কথা বলার সময় যন্ত্রণায় কাতরাচ্ছিলেন তিনি। চারদিন পর গ্রাম পঞ্চায়েত প্রধানের ছেলে রিঙ্কু মিশ্র, আকরাম এবং তার বন্ধু ললিত মিশ্রকে গ্রেফতার করেছে পুলিশ। এই আকরামের বিরুদ্ধে আগেও হত্যার অভিযোগ ছিল বলে খবর। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.