আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক হলে কী করবেন? অবশ্যই জেনে নিন
Odd বাংলা ডেস্ক: ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক হলে এর চেয়ে বিপাকের আর কিছু নাই। তাই এ বিষয়ে সচেতন থাকা জরুরী। কোনও ব্যাঙ্ক সাইবার হামলার মাধ্যমে গ্রাহক ক্ষতিগ্রস্ত হলে তাদের কিছু পরামর্শ দেওয়া হয়েছে।
জেনে নিন ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক হলে করণীয় কী-
অজান্তে টাকা তুলে নিলে: আপনার অ্যাকাউন্ট থেকে নিজের অজান্তে টাকা তুলে নিলে তাৎক্ষণিকভাবে সেটি ব্যাংক কর্তৃপক্ষকে অবহিত করুন।
মোবাইলে মেসেজ: অ্যাকাউন্টে টাকা লেনদেন না করলেও মোবাইলে টাকা উত্তোলনের মেসেজ এলে তাৎক্ষণিকভাবে ব্যাংক কর্তৃপক্ষকে জানান।
ব্যাঙ্কে অভিযোগ: ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক হলে ব্যাংক কর্তৃপক্ষ বিষয়টি আমলে না নিলে দ্রুত ব্যাংকে অভিযোগ করতে পারেন।ব্যাংকে সাইবার নিরাপত্তার ঘাটতির কারণে গ্রাহক বঞ্চিত হলে ব্যাংক সে টাকা ফেরত দিতে বাধ্য।
কার্ডের পাসওয়ার্ড: আপনার ডেবিট এবং ক্রেটিড কার্ডের পাসওয়ার্ড সর্বোচ্চ সতর্কতা ও গোপনীয়তার সঙ্গে রাখুন। আপনার অসতর্কতার কারণে কোনো ক্ষতি হলে ব্যাংক সে দায় নেবে না।
অ্যাকাউন্টের তথ্য: আপনার ব্যাংকিং অ্যাকাউন্টের তথ্য কারো কাছে প্রকাশ না করাই ভালো।ফেসবুক বা ই-মেইলে অপরিচিত ব্যক্তির পাঠানো অ্যাটাচমেন্ট ক্লিক না করাই ভালো।





Post a Comment