কবর থেকে শিশুদের লাশ চুরি! তারপর যা করতেন..

Odd বাংলা ডেস্ক: কবর খুঁড়ে মেয়েদের মরদেহ চুরি করে, সেগুলোকে মমি করে তারপর মমিগুলোকে সুন্দর পোশাক পরিয়ে নিজ ঘরে সাজিয়ে রাখতেন আনাতলি মস্কোভিন। পশ্চিম রাশিয়ার সবচেয়ে বড় শহর নিঝনি নভগরোদ এর বাসিন্দা ৫২ বছর বয়সি মস্কোভিন। তার এই ঘৃণ্য কর্মকাণ্ডের খবর প্রকাশিত হওয়ার পর রাশিয়াজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

ভয়াবহ মানসিক রোগে আক্রান্ত এই ব্যক্তিকে সম্প্রতি মানসিক রোগীদের জন্য সংরক্ষিত ওয়ার্ড থেকে ছেড়ে দেয়ার খবরে ক্ষোভ প্রকাশ করেছেন মৃতদের স্বজনরা।

আনাতলি মস্কোভিন এ পর্যন্ত কবর খুঁড়ে ২৯টি মেয়ের মরদেহ চুরি করেন। এসব মেয়েদের মমি করার পর তিনি ঠোঁটে লাল টুকটুকে লিপিস্টিক লাগিয়েছেন, হাঁটু পর্যন্ত লম্বা মোজা পরিয়ে সুন্দর পোশাক পরিয়ে পুতুলের মত সাজিয়ে রাখতেন। এমনকি তাদের মুখে মেকআপ পর্যন্ত লাগিয়েছেন তিনি। মস্কোভিনের ঘরজুড়ে এরকম মমি করা পুতুল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এসব মমির বুকের খাঁচায় মিউজিক বক্সও জুড়ে দেয়া হতো। যেন তাদেরকে আসল পুতুলের মতই লাগে।

মৃত শিশুদের মরদেহ দিয়ে তৈরি প্রতিটা মমির নামও দিয়েছিলেন তিনি। নিয়ম করে তাদের জন্মদিনও পালন করা হতো। জন্মদিন উপলক্ষে নিজের শোওয়ার ঘরে পার্টিরও আয়োজন করতেন। তিনি মূলত ৩ থেকে ১২ বছর বয়সি শিশুদের মরদেহই চুরি করতেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.