পিরামিডের সামনে ‘আপত্তিকর’ ফটোশুট, এ যেন ক্লিওপেট্রা

Odd বাংলা ডেস্ক: মিশর মানেই যেন পিরামিড! এছাড়া বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী ক্লিওপেট্রার কল্পিত মুখ চোখের সামনে ভেসে উঠবেই। পিরামিডের সামনে ক্লিওপেট্রার সাজে ছবি তোলায় খ্যাতনামা মডেল সালমা আল-শিমিকে আটক করেছে মিশরীয় পুলিশ।

অভিযোগে বলা হয়েছে, তিনি যে পোশাক পরে ফটোসেশন করেছেন তা ‘আপত্তিকর’ ছিল। ফারাও যুগের ফ্যাশন অনুকরণে শিমি এমন পোশাক পরেছিলেন যাতে তার হাঁটু দেখা যাচ্ছিল সেইসঙ্গে দেহভঙ্গিতে ফুটে উঠেছিল ‘আপত্তিকর’ আবেদন।

ঘটনার দিন দক্ষিণ কায়রোর সাক্বারার নেক্রোপলিসে ৪ হাজার ৭০০ বছরের পুরোনো এক পিরামিডের সামনে একটি ফটোশুট হয়। তার ছবি তোলেন হুসসাম মোহাম্মদ নামে এক ফটোগ্রাফার। ছবিগুলো শিমি তার ইনস্টাগ্রামে পোস্ট করলে ভাইরাল হয়ে যায়। এরপর হুসসাম মোহাম্মদকেও আটক করে মিশরীয় পুলিশ। অবশ্য পরে তারা ৫০০ মিসরি মুদ্রা জরিমানা দিয়ে ছাড়া পান।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.