নতুন করোনার স্ট্রেন নিয়ে বাড়ছে আতঙ্ক, বেলেঘাটা আইডি-তে আলাদা ৫০টি বেড
Odd বাংলা ডেস্ক:ইতিমধ্যেই কলকাতাতেও মিলেছে করেনাার নয়া স্ট্রেনের হদিশ। লন্ডন-ফেরত এক যুবকের শরীরে মিলেছে করোনার নয়া স্ট্রেন।করোনার নয়া স্ট্রেনের মোকাবিলাতেও প্রস্তুত বেলেঘাটা আইডি হাসপাতাল।করোনাকালে বেলেঘাটা আইডি হাসপাতালের চিকিৎসা পদ্ধতি প্রশংসার দাবি রাখে। আর তাই করোনার নতুন এই ধরনের চিকিৎসার জন্য বিশেষ একটি ওয়ার্ডের ব্যবস্থা হয়েছে। সেখানে ৫০টি আলাদা বেডের ব্যবস্থা করে ফেলা হয়েছে।
গোটা রাজ্যেই বিশেষ করে সংক্রামক ব্যধির চিকিৎসায় বেলেঘাটা আইডি হাসপাতালের জুড়ি মেলা ভার। করোনাকালে বেলেঘাটা আইডি হাসপাতালের চিকিৎসা পদ্ধতি প্রশংসার দাবি রাখে। রাজ্যের সব হাসপাতালের পাশাপাশি আইডি হাসপাতালের স্বাস্থ্যকর্মী-সহ সব স্টাফ করোনার সঙ্গে নিরলস যুদ্ধ চালাচ্ছেন।





Post a Comment