বাংলায় কি তবে খুলবে স্কুল-কলেজ ?


Odd বাংলা ডেস্ক: তবে কি রাজ্যে শীঘ্রই স্কুল খুলতে চলেছে? শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের মন্তব্যে সেই জল্পনা কিছুটা বাড়ল। তিনি জানালেন, রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে জীবাণুমুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। সরকার যেদিন সিদ্ধান্ত নেবে, সেদিন থেকেই স্কুল খোলা হবে। করোনাভাইরাসের প্রকোপে গত মার্চ থেকে স্কুলে গিয়ে পঠনপাঠন বন্ধ রয়েছে বাংলায়। 

অনলাইনে ক্লাস হলেও স্কুলে পঠনপাঠন চালু করেনি রাজ্য সরকার। যদিও পড়শি অসম-সহ দেশের বিভিন্ন রাজ্যের স্কুলে ইতিমধ্যে পঠনপাঠন শুরু হয়েছে। আগামী সোমবার ত্রিপুরাতেও পঞ্চম শ্রেণি থেকে ক্লাস শুরু হতে চলেছে। বাংলায় করোনার প্রকোপ কিছুটা কম হওয়ায় বিভিন্ন শিক্ষক সংগঠনগুলি আবারও স্কুল চালু করার পক্ষে সওয়াল করছে। তারইমধ্যে রাজ্যে আবার করোনার নয়া প্রজাতিতে আক্রান্ত দু'জনের হদিশ মিলেছে। 

তার জেরে একটি মহল থেকে তাড়াহুড়ো না করে পরিস্থিতি বিবেচনা করে স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। কিন্তু কবে স্কুল খুলবে, তা নিয়ে সরকারের তরফে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। সেই ধোঁয়াশা না কাটলেও শিক্ষামন্ত্রীর মন্তব্যে জল্পনা তৈরি হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.