'ভারতরত্ন' দেওয়া হোক নেতাজিকে, দাবি তুললেন বিজেপি নেতা


Odd বাংলা ডেস্ক:  নেতাজি সুভাষচন্দ্র বসুকে ‘ভারতরত্ন’ দেওয়ার দাবি তুললেন মধ্যপ্রদেশের এক বিজেপি সাংসদ। উজ্জয়নের আলোট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ অনিল ফিরোজিয়া এবিষয়ে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন। প্রসঙ্গত, দেশের সর্বোচ্চ সম্মান হল ‘ভারতরত্ন’। আগামী ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মদিন। তার আগে নেতাজিকে দেশের সর্বোচ্চ এই সম্মান জানানোর আবেদন জানালেন এই বিজেপি সাংসদের।

বছরভর নেতাজি স্মরণে দেশজুড়ে নানা অনুষ্ঠানের পরিকল্পনা কেন্দ্রীয় সরকারের। তার জন্য ইতিমধ্যেই নেতাজির ১২৫ তম জন্মজয়ন্তী উদযাপনের জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে কেন্দ্রীয় সরকার। সেই কমিটির শীর্ষে রয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি নেতাজির জন্মদিনকে ‘পরাক্রম দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। দেশের স্বাধীনতার আন্দোলনে নেতাজির ভূমিকাকে কুর্নিশ জানিয়েই এই সিদ্ধান্ত কেন্দ্রের। বছরভর নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধা জানিয়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হবে।

এরই পাশাপাশি এবার নেতাজিকে ‘ভারতরত্ন’ সম্মান দেওয়ার দাবি তুলেল মধ্যপ্রদেশের উজ্জয়নের আলোট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ অনিল ফিরোজিয়া। ইতিমধ্যেই এই আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন এই সাংসদ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.