ডায়েট করছেন? বিনা তেলে শীতের সবজি দিয়ে বানিয়ে নিন ফ্রায়েড রাইস, রইল রেসিপি


Odd বাংলা ডেস্ক: শীতকালে ফ্রায়েড রাইস খেতে কে না ভালবাসেন, কিন্তু এমনিতেই শীতকালে এত খাওয়া-দাওয়া হয়, তাতে মাঝে মাঝে একটু হালকা ফুলকা খাবার খাওয়াই ভাল। তাই আজ আপনাদের জন্য রইল তেল ছাড়া ফ্রাইড রাইসের রেসিপি।

উপকরণ-
  • বাসনতী চাল ১ কেজি
  • সবজি (গাজর, আলু, ফুলকপি, শিম, বরবটি)- সবমিলিয়ে আধা কেজি
  • নুন- ২ চা চামচ
  • সাদা মরিচ গুঁড়ো -আধা চা চামচ
  • পেঁয়াজ কুচি-২ টেবিল চামচ
  • সয়াসস ১ টেবিল চামচ
  • চিনি ১ টেবিল চামচ

প্রণালী-
পোলাওয়ের চাল ধুয়ে ৪ লিটার জলে আধাসেদ্ধ করে জল ঝরিয়ে নিন। সবজি কেটে সেদ্ধ করে জল ঝরিয়ে নিন। এবার চাল, নুন ও অন্যান্য মসলা মিশিয়ে মাঝারি আঁচে ১০ মিনিট নেড়ে পরিবেশন করুন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.