গত ৫০ বছরে এই প্রথম দুরন্ত গতিতে ঘুরছে পৃথিবী, চিন্তার ভাঁজ বিজ্ঞানীদের কপালে
Odd বাংলা ডেস্ক: গত ৫০ বছরের তুলনায় পৃথিবী সময়ের চেয়ে দ্রুত গতিতে চলেছে। কিন্তু কীভাবে এবার এই বিষয়টিকে সামলানো যায়, তা নিয়েই ধন্দে পড়েছেন বিজ্ঞানীরা। বর্তমানে দেখা যাচ্ছে, পৃথিবী ২৪ ঘন্টার আগেই তার নিজের অক্ষের উপর ঘোরা সম্পন্ন করে ফেলছে। জানা যাচ্ছে, গত বছরের মাঝামাঝি সময় থেকে এই পরিবর্তন এসেছে।
এখন প্রশ্ন হল কত দ্রুত গতিতে চলছে? কীভাবে এটি আমাদের জীবনে প্রভাব ফেলবে?পৃথিবী ২৪ ঘন্টায় তার অক্ষের ওপর একবার পাক খায়। তবে গত বছর জুন থেকে এখন অবধি পৃথিবীটি নিজের অক্ষের উপর দিয়ে দ্রুত গতিতে চলেছে। যার ফলে পৃথিবীর সমস্ত দেশের সময় বদলে যাচ্ছে। বিজ্ঞানীদের নিজ নিজ জায়গায় থাকা অ্যাটোমিক ঘড়ির সময় পরিবর্তন করতে হবে। অর্থাৎ এবার বিজ্ঞানীদের তাদের ঘড়িতে নেতিবাচক লিপ সেকেন্ড যুক্ত করতে হবে। ১৯৭০ সাল থেকে এখন অবধি ২৭ লিপ সেকেন্ড যুক্ত করা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুসারে, বিগত বেশ কয়েক দশক ধরে, পৃথিবী ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে তার অক্ষের ওপর ঘোরে। তবে গত বছরের জুন থেকে ২৪ ঘন্টার কম সময়ের মধ্যে ঘূর্ণন শেষ করছে। এই মুহুর্তে, পৃথিবী ২৪ ঘন্টার মধ্যে ০.৫ মিলি সেকেন্ডের কম সময় নিয়ে ঘুরছে। যার ফলে আমাদের ২৪ ঘন্টা থেকে ০.৫ মিলি সেকেন্ড কমে গেছে।





Post a Comment