গায়ক অরিজিৎ সিং এর স্ত্রীকে দেখেছেন ?


Odd বাংলা ডেস্ক: যেসব মানুষ জীবনকে ছন্দ দিয়ে বাঁধতে চেষ্টা করে, সেসব মানুষের কাছে ছন্দ ধরা দেয় জীবনের মত। সুরে বাধা গান হয়ে ওঠে যেন তাদের জীবন। গানের অংশীদার হয়ে সে আনন্দ নেয় সেই সুরের যা তার জীবনে প্রায় আশীর্বাদের মত।

আনন্দ হলে আমরা গানের সঙ্গ নিয়ে থাকি। অতিরিক্ত দুঃখতেও আমরা গানের কাছেই আশ্রয় নি। এটা কেবলমাত্র জীবনের চাহিদা নয়, এই চাহিদা একান্ত মনের। ঐতিহাসিক যুগ থেকেই গানের প্রতি আমাদের এই টান চলে আসছে এবং পরবর্তী সময়েও নিশ্চয়ই গানের প্রতি আমাদের এই টান রয়ে যাবে।

গানকে জিনি প্রায় মিথের পর্যায়ে পৌঁছে দিয়েছিলেন তার নাম তানসেন। প্রাচীন যুগ থেকেই সবাই তানসেনের নাম শুনে এসেছেন। তার দীপক রাগের সাহায্যে আগুন জ্বালানো আর গানের মাধ্যমে বৃষ্টি ডেকে আগুন নেভানো, এই গল্প সকলেই জানেন।

যুগ বদলেছে, কিন্তু তানসেনকে এখনও গুরু মানা হয়। কেউ ভালো গান গাইলে তাকেও বলা হয় তানসেন। বর্তমানের তানসেন কাকে বলে আপনার কি মনে হয় ? সুর যদি জীবনে আশীর্বাদ হয়ে নেমে আসে তাহলে বলা হয় সে হল তানসেনের যোগ্য উত্তরসুরী।

আপনারা ভাবছেন এই সময়ে তানসেনের যোগ্য উত্তরসুরী কে আছেন ? নাম বললে অবশ্য সবাই একবাক্যে তাকে চিনবেন। তিনি আর কেউ নয় সবার প্রিয় অরিজিৎ সিং। ১৯৮৭ সালের ২৫শে এপ্রিল আজিমগঞ্জ এলাকার এক ছোটো পরিবারে জন্মগ্রহণ করেন এখনকার সবচেয়ে বড় গায়ক।

তিনি একের পর এক হিট গান দিয়ে মাতিয়ে রেখেছেন সবাইকে। তার শ্রোতা ভক্তের সংখ্যা কম করেও লাখ ছাড়িয়েছে। কেরিয়ারের শুরু ২০০৫ সালে ফেম গুরুকুল নামক অনুষ্ঠানে যোগদানের মাধ্যমে। এরপর তিনি বলিউডে সিনেমার জন্য গান করা শুরু করলেন। আর তাকে পিছন ফিরে তাকাতে হয়নি কোনদিন।

সাফল্যের সিড়ি বেয়ে তিনি উপরের দিকে উঠেই চলেছেন। কিন্তু এই তানসেন এবং গানের বাদশাকে দেখে যতই মনে হোক তিনি একজন অপার্থিব মানুষ, আসলে তিনি একজন পুরোদস্তুর গৃহস্থ প্রেমিক। যার বউকে ছাড়া ভালো লাগেনা কখনোই।

গানের জাদুকর অরিজিতের স্ত্রীর নাম কোয়েল, তিনি স্বামীকে খুব ভালোবাসেন এবং অরিজিতের নিজের কথায় ঘর সামলাতে তার বউয়ের হাত জাদুর মতোই কাজ করে। তারা দুজনেই আসলে বাল্যবন্ধু এবং তারা দুজনেই প্রায় ছেলেবেলা থেকেই একে অপরকে পছন্দ করতেন। এ যেন এক অদ্ভুত রুপকথার মত প্রেমকাহিনী।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.