দাউ দাউ করে বাসে জ্বলতে শুরু করল আগুন, সিটে বসেই পুড়ে মৃত ৬

Odd বাংলা ডেস্ক: রাজস্থানের জালোর (Jalore) শহরে গত রাতে একটি বাসে আগুন লাগার পরে মারাত্মক পথ দুর্ঘটনায় ৬ জন যাত্রী মারা গিয়েছেন। যাত্রী বোঝাই বাসটির সঙ্গে বৈদুতিন তারে ধাক্কা লাগে, তারপর বাসটিতে আগুন ধরে যায়। বাসের যাত্রীরা কোনও কিছু বোঝার আগেই আগুন গ্রাস করে তাদের। দুর্ঘটনায় ৬ জন যাত্রী মারা যান ও ৭জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। জালোর মহেশপুরা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। খবর পেতেই পুলিশ ও প্রশাসনিক দল ঘটনাস্থলে পৌঁছয়। আহতদের যোধপুরের হাসপাতালে ভর্তি করা হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.