৭ দিন ধরে তিন গ্যাং-এর লাগাতার ধর্ষণ ১৩ বছরের কিশোরীকে
Odd বাংলা ডেস্ক: যে বয়স পুতুল খেলার, স্কুলে যাওয়ার, বন্ধুদের সম্নগে খেলা করার। সেই বয়সে একবার নয়, পাঁচ দিনের মধ্যে ৯ ধর্ষকের হাতে বারে বারে গণধর্ষিতা ১৩ বছরের কিশোরী। জঘন্যতম ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের উমারিয়া জেলায়। রাজ্যে নারীদের সুরক্ষায় 'সম্মান' শীর্ষক প্রকল্প রুপায়নে শেষ ছ'দিন ধরে গলা ফাটাচ্ছে মধ্যপ্রদেশের সরকার। সেই ছ'দিনে চারটি ঘৃণ্যতম ধর্ষণের ঘটনা সামনে এসেছে। যা নিয়ে ক্ষোভে ফুঁসছে গোটা রাজ্য। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৩ বছরের ওই কিশোরীকে ৪ জানুয়ারি পরিচিত এক ব্যক্তি অপহরণ করে। এরপর দু'দিন ধরে তাকে লাগাতার পৈশাচিক গণধর্ষণ করে সেই ব্যক্তি এবং তাঁর বন্ধুরা মিলে। এরপর ঘটনার কথা পুলিশকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে ছেড়ে দেওয়া হয়।




Post a Comment