এই নিরোধ বলে দেবে বিছানায় আপনি কতটা দক্ষ!
Odd বাংলা ডেস্ক: যৌনসঙ্গমকালে নিরাপদ থাকতে কনডম ব্যাবহার করা হয়। তবে এবার এমন এক কনডম আসছে যার মাধ্যমে জানা যাবে যৌন সংক্রান্ত তথ্য। এটি একটি স্মার্ট কনডম। ব্রিটেনের নটিংহ্যামের সংস্থা ‘ব্রিটিশ কনডমস’ এটি তৈরি করছে। এই কনডম ব্যবহার করলে, কনডমই বলে দেবে, আপনি বিছানায় কতোটা দক্ষ।
এর মধ্যে থাকবে ‘স্মার্ট রিং’। যাতে লাগানো থাকবে ন্যানো চিপ। মিলনের সময় কতটা সময় লাগছে, কতটা ক্যালোরি খরচ হচ্ছে, কতক্ষণ পরপর মিলন হচ্ছে— এই সমস্ত তথ্য মেপে নেবে ওই স্মার্ট রিং। তার ভিত্তিতেই প্রাপ্ত তথ্যের বিশ্লেষণ করে আপনার ‘দক্ষতা’ মাপবে কনডমটি। মিলনের সময় কোনও যৌনরোগ সংক্রামিত হচ্ছে কি না, সেটাও বোঝা যাবে। ব্যবহারকারী চাইলে তাদের যৌনতার তথ্য বন্ধুদের সঙ্গে শেয়ারও করে নিতে পারবেন এর মাধ্যমে।





Post a Comment