এই প্রথম বিজ্ঞানীদের চোখের সামনে একটু একটু করে শেষ হয়ে যাচ্ছে একটা আস্ত ছায়াপথ!


Odd বাংলা ডেস্ক: চোখের সামনে একটু একটু করে শেষ হয়ে যাচ্ছে ছায়াপথ আইডি২২৯৯। অ্যাটাকামা লার্জ মিলিমিটার/‌সাবমিলিমিটার অ্যারে বা এএলএমএ টেলিস্কোপ দিয়ে ৯ বিলিয়ন আলোকবর্ষ দূরে বসে সেই শেষ হয়ে যাওয়া দেখছেন জ্যোতির্বিজ্ঞানীরা। 

সোমবার ‘‌নেচার অ্যাস্ট্রোনমি’‌ পত্রিকায় প্রকাশিত রিপোর্টে বিজ্ঞানীরা বলেছেন, এতদিন তাঁরা কোনও শেষ হয়ে যাওয়া ছায়াপথ দেখেছিলেন। কিন্তু এই প্রথমবার একটি ছায়াপথকে আস্তে আস্তে শেষ হতে দেখছেন। জেনে রাখা ভাল, যে কোনও ছায়াপথের মধ্যের নক্ষত্র তৈরি হওয়া বা নক্ষত্র তৈরির বস্তু শেষ হয়ে গেলেই মারা যায় ছায়াপথ। 

আইডি২২৯৯ ছায়াপথ প্রতিবছর ১০০০০টি সূর্যের মতো বস্তু নির্গত করে চলেছে শীতল গ্যাসের আকারে। ছায়াপথের প্রায় ৪৬ শতাংশ শীতল গ্যাস ইতিমধ্যেই বেরিয়ে গিয়েছে বলে মনে করছেন বিজ্ঞানীরা। তাঁদের অনুমান, দুটি ছায়াপথের সংঘর্ষের ফলেই একদিন জন্ম হয়েছিল আইডি২২৯৯-এর। যার ফলে এমন হারে শীতল গ্যাস নির্গত হয়ে চলেছে। যদিও এখনও ওই ছায়াপথে নক্ষত্র তৈরি হচ্ছে, কিন্তু যে হারে তার জ্বালানি শেষ হচ্ছে, তাতে আর কয়েক লক্ষ বছরের মধ্যে পুরোপুরি মরে যাবে আইডি২২৯৯, বলছেন বিজ্ঞানীরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.