ড্রাগন ফ্রুটের নাম বদলে রাখা হল 'কমলাম', সোশ্যাল মিডিয়ায় ট্রোলের ঝড়!
Odd বাংলা ডেস্ক: নাম বদলের হিড়িক রাজনীতিতে আজও অব্য়াহত। তবে এবার কোনও স্থান বা সড়ক বা স্টেশনের নয়, একটি ফলের নাম বদলের হিড়িক উঠল। ড্রাগন ফ্রুটের নাম বদল করে ‘কমলাম’ রাখার ঘোষণা করেছে গুজরাট সরকার।
মঙ্গলবার, গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপাণি জানান, তাঁর সরকার এই ফলের নাম বদলের সিদ্ধান্ত নিয়েছে। এরপর থেকেই এনিয়ে ট্রোলিং শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা গেছে, নতুন নামকরণের পেটেন্ট পেতে ইতিমধ্যেই আবেদন করেছে গুজরাট সরকার।
বিজয় রূপাণি জানিয়েছেন, 'ড্রাগন ফ্রুট নামটা যথাযথ নয়। শুনলেই চীনের কথা মনে হয়। তাই এর নাম বদলে দেওয়া হল কমলাম।' ফলটির আকৃতিতে পদ্মফুলের সঙ্গে মিল থাকায় এই নাম দেওয়া হয়েছে বলে মনে করছেন অনেকে, আর তা নিয়েই চলছে ঠাট্টা-তামাশা। প্রসঙ্গত, কচ্ছ, নভসারি এবং সৌরাষ্ট্রের বেশ কিছু জায়গায় এই ফল পাওয়া যায়।





Post a Comment