নৃশংস এই ৮ ঘটনা আইনগত বৈধতা পেয়েছিল ভদ্র সমাজে!

Odd বাংলা ডেস্ক: অতীতে এমন কিছু ঘটনা ঘটেছিল যা তখনকার মানুষের কাছে ছিল স্বাভাবিক। সে সময়ে ভদ্র সমাজের লোকজনও ওই কাজগুলো করত।  আর সে সময়ে এই কাগুলো আইনগত বৈধতাও পেয়েছিল। এমন কিছু ঘটনা তুলে ধরা হলো:

১।কোকেন চিকিৎসা

১০০ বছর আগে মানুষ কোকেনকে ঔষধ হিসেবে ব্যবহার করত। কাশি বা দাঁতের সমস্যায় জন্য তারা এটা খেত। প্রায় সব দোকানে এটা পাওয়া যেত এবং মানুষ প্রেসক্রিপশন ছাড়াই কিনতে পারত। সে সময় কোকেন খুব জনপ্রিয়ও ছিল।

২। ডাকের মাধ্যমে বাচ্চা প্রেরণ

বিংশ শতাব্দীতে আমেরিকানরা ডাকের মাধ্যমে বাচ্চা এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠাতো। এতে খরচ হত প্রায় ১৫ সেন্ট। ঐসময় বাবা মা এটিকে খুব নিরাপদ মনে করত।

৩। যন্ত্রনাদায়ক চিকিৎসা পদ্ধতি

অনেক আগে ডাক্তাররা অদ্ভুদ পদ্ধতিতে রোগীদের চিকিৎসা করত। তারা চিকিৎসা পদ্ধতি হিসেবে ব্যবহার করত রক্তপাত করা, জ্বিহা কাটা, বৈদ্যুতিক শক ইত্যাদি। এমনকি তারা রোগীদের বিপদজনক অপারেশনও করত।

৪। তেজস্ক্রিয় খেলনা

১৯৫০ সালে কোন কিছুর রেডিয়েশনকে নিরাপদ জিনিস হিসেবে গন্য করা হয়েছিল। ছবিতে চিত্রিত মিনি-ল্যাবরেটরিতে ‘পারমানবিক’ খেলনা খুবই জনপ্রিয় ছিল।

৫। মানব চিড়িয়াখানা

ডারউইনের তত্ত্ব মতে, এশীয় ও আফ্রিকার মানুষের বিনোদন দেওয়ার জন্য মানব চিড়িয়াখানা খোলা হয়। এটি বহু বছর বিদ্যমান ছিল।

৬। বাড়ির বাইরে শিশুর ঘর

১৯৩০ সালে বাড়ির বাহিরে দেওয়াল কেটে এক ধরনের খাঁচা তৈরি করা হত। যাতে বাচ্চারা তাজা বাতাস পায় এই জন্য খাঁচার মধ্যে বাচ্চা রাখা হত। তখন বাবা মা এটিকে খুব নিরাপদ মনে করত।

৭। মৃতদেহের অংশ সংগ্রহ

অতীতে মানুষ শখের বসে মৃতদেহের অংশবিশেষ সংগ্রহ করত। ছবিতে দেখা যাচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একজন আমেরিকান সৈনিক জাপানিজ সৈনিকের মাথার খুলি নিচ্ছে।

৮।ডাক্তারের পরামর্শে গর্ভাবস্থায় ধূমপান

৭০ বছর আগে আমেরিকান ডাক্তাররা গর্ভবতী রোগীদের কবর থেকে বাঁচতে ধূমপান করার পরামর্শ দিত। যা এখনকার সময়ে অস্বাভাবিক ঘটনা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.