করোনার জন্য স্ত্রীকে চুমুই খেতে পারছেন না, প্রকাশ্যে আক্ষেপ প্রকাশ জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীর


Odd বাংলা ডেস্ক: করোনা মহামারির জেরে মানুষ বিভিন্ন ধরমের সমস্যার সম্মুখীন হয়েছেন। ন্যাশনাল কনফারেন্সের সভাপতি তথা জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী পড়েছেন এক অন্যরকমের সমস্যায়। আর তাঁর সমস্যার কথা শুনে হাসিতে ফেটে পড়লেন হল ভর্তি লোক৷

একটি বই প্রকাশ অনুষ্ঠানে এসে জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী জানান যে, করোনার জন্য তাঁর দাম্পত্য জীবন বেশ ধাক্কা খেয়েছে৷ তিনি বলেন, "এক অদ্ভুত সময় এসে পড়েছি আমরা৷ করোনা মহামারির জন্য কারোর সঙ্গে হ্যান্ডশেক করতেও ভয় লাগে৷ এমনকী আমি আমার স্ত্রীকে চুমুও খেতে পারি না, জড়িয়ে ধরার তো কোনও প্রশ্নই নেই৷ যদিও মন চায়৷ খুব আন্তরিক ভাবে কথাগুলো বললাম৷" 

আবদুল্লার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে৷ আবদুল্লা চাইছেন, টিকাকরণ কর্মসূচি সফল হোক, যাতে পরিস্থিতি আবার স্বাভাবিক হয়৷

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.