সাহারা মরুভূমি ঢাকল সাদা বরফের চাদরে, তাপমাত্রা নামল মাইনাস ২ ডিগ্রিতে!
Odd বাংলা ডেস্ক: প্রকৃতি কতই না রঙ বদলায়। কিন্তু তাই বলে ধু ধু মরুভূর বুকে তুষারপাত? শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটেছে আফ্রিকা এবং মধ্য প্রাচ্যের মরুভূমিতে। এ বছর আফ্রিকার সাহারায় ভারী তুষারপাত হয়েছে এবং সৌদি আরবে তাপমাত্রা নেমে গেছে মাইনাস ২ ডিগ্রি সেলসিয়াসে। এই অঞ্চলের ধূ ধূ ঢেকে গিয়েছে সাদা বরফের চাদরে। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তরফে বরফে ঢাকা মরুভূমির ছবি প্রকাশ্যে আনা হয়েছে।
জানা গিয়েছে, সৌদি আরবের আসির অঞ্চলে এই বিরল তুষারপাত দেখতে স্থানীয় বাসিন্দা এবং বিদেশি পর্যটকদের আগমন ঘটছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও-তে দেখা গিয়েছে রীতিমতো বরফ পড়ছে মরুভূমির বুকে। তবে শীত মরসুমে সাধারণত এখানে তুষারপাত হয় না।
সাহারার আইন সেফরাকে মরুভূমির দ্বার বলা হয়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১০০০ মিটার উঁচুতে অবস্থিত, এই এলাকা আটলাস পর্বত দ্বারা বেষ্টিত। সাহারা মরুভূমি উত্তর আফ্রিকার বেশিরভাগ অঞ্চলে ছড়িয়ে রয়েছে। বিগত হাজার হাজার বছর ধরে এখানে তাপমাত্রা এবং আর্দ্রতায় বড় পরিবর্তন হয়েছে।
তবে একদল বিশেষজ্ঞরা আশা করছেন, এই মরুভূমি আবারও সবুজ হবে। কিন্তু বর্তমানে সৌদি আরবের মরুভূমিতে তুষারপাত হওয়ায় আনন্দিত সেখানকার স্থানীয় বাসিন্দারা। প্রচুর পর্যটকরাও সেখানে আসছেন।
রিপোর্ট অনুসারে, এলাকায় প্রায় ৫০ বছর পর তাপমাত্রা এত কমে গিয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তাপমাত্রা মাইনাস ২ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। মরুভূমিতে বরফের মধ্যে উটে চড়ে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি শেয়ার করছেন। উল্লেখ্য, মরুভূমিতে তুষারপাত খুবই বিরল। তবে এখানে ঠাণ্ডা কিন্তুঅনেক পড়ে। রাত্রিবেলা তাপমাত্রা হঠাৎ নেমে আসে।
ছবি সৌদজন্যে-ডেইলি মেইল





Post a Comment