উড়তেই না উড়তেই পাখির ঝাঁকের সঙ্গে ধাক্কা, তুর্কি প্লেনের জরুরি অবতরণ


Odd বাংলা ডেস্ক: পাখির ঝাঁকের সঙ্গে ধাক্কা লেগে জরুরি অবতরণ করেছে তুর্কি এয়ারলাইন্সের একটি কার্গো প্লেন। রোববার ইস্তানবুল থেকে কাজাখস্তানের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া প্লেনটিতে এ ঘটনা ঘটে। তুর্কি সংবাদমাধ্যম ইয়েনি শাফাক জানিয়েছে, প্লেনটি আকাশে ওড়ার পর পরই পাখির একটি ঝাঁকের সঙ্গে ধাক্কা লাগে। 

এরপরই প্লেনটি ইস্তানবুল বিমানবন্দরে জরুরি অবতরণ করা হয়। তুর্কি এয়ারলাইন্স এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বি-৭৭৭-এফ মডেলের কার্গো প্লেনটি ইস্তানবুলের আতাতুর্ক বিমানবন্দর থেকে স্থানীয় সময় সকাল ৮টা ৪০ মিনিটের সময় আকাশে ওড়ে। পাখির ঝাঁকের সঙ্গে ধাক্কা লাগার পরে প্লেনটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, প্লেনটি আধা ঘণ্টা ওড়ার পর পুনরায় আতাতুর্ক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.