এবার করোনা আক্রান্ত হল আইসক্রিম!

Odd বাংলা ডেস্ক: চিনের পূর্বাঞ্চলে আইসক্রিমে করোনা ভাইরাস পাওয়া গেছে বলে খবর। প্রতিবেদনে বলা হয়েছে, এর জেরে বেজিং সংলগ্ন তিয়ানজিনের দাকিয়াওদাও ফুড করপোরেশন লিমিটেড ইতিমধ্যেই সিল করে দেওয়া হয়েছে। পাশাপাশি সেই প্রতিষ্ঠানের সব কর্মীকে পরীক্ষা করে দেখা হয়েছে। তবে সেখানে আইসক্রিম থেকে কেউ করোনায় সংক্রমিত হওয়ার খবর পাওয়া যায়নি।

যে আইসক্রিমে করোনাভাইরাস পাওয়া গেছে, একই সময়ে সেখানে উৎপাদিত ২৯ হাজার কার্টুন আইসক্রিম বিক্রি হয়ে গেছে। এর মধ্যে তিয়ানজিয়ানে বিক্রি হওয়া ৩৯০টি আইসক্রিমের ক্রেতাকে চিহ্নিত করা গেছে। 

নিউজিল্যান্ড থেকে আসা দুধের গুঁড়া দিয়ে সেসব আইসক্রিম বানানো হয়েছে। প্রসঙ্গত ২০১৯ সালের ডিসেম্বরের শেষের দিকে চিনের হুবেই প্রদেশের উহান শহরে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম ব্যক্তি শনাক্ত হয়। এরই মধ্যে সে দেশে নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাসও পাওয়া গেছে। আবার সেখানে আইসক্রিমের মধ্যে করোনা পাওয়া যাওয়ায় স্বাভাবিকভাবেই ছড়িয়েছে আতঙ্ক!

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.