বাংলাদেশ, নেপাল, ভুটানের মতো একাধিক প্রতিবেশী দেশকে বিনামূল্যে করোনা টিকা দেবে ভারত


Odd বাংলা ডেস্ক: বাংলাদেশ, নেপাল, ভুটান, মায়ানমারের মতো প্রতিবেশীসহ মোট ৭টি দেশকে বিনামূল্যে করোনা টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। তার মধ্যে বাংলাদেশকে উপহার হিসেবে ২০ লাখ ডোজ টিকা দেবে মোদী সরকার। এছাড়াও যে যে দেশগুলিতে টিকা পাঠাবে ভারত তার মধ্যে রয়েছে মঙ্গোলিয়া, ওমান, মায়ানমার, ফিলিপিনস,বাহরিন, মালদ্বীপ এবং মরিশাস।

ভারত গত ৩ জানুয়ারি একসঙ্গে দুটি টিকার অনুমোদন দেওয়া হয়েছে। একটি অক্সফোর্ড ইউনিভার্সিটি ও অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিশিল্ড, অপরটি ভারত বায়োটেকের কোভ্যাক্সিন। অক্সফোর্ডের অনুমতি সাপেক্ষে কোভিশিল্ড উৎপাদন করছে ভারতের সেরাম ইনস্টিটিউট। তবে ইতিমধ্যেই কোভ্যাক্সিনের অনুমোদন নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। কারণ সেটির ক্লিনিক্যাল ট্রায়ালই এখনও শেষ হয়নি, টিকাটির সুরক্ষা সংক্রান্ত পর্যাপ্ত তথ্যও নেই।

একটি  সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুসারে, গত সোমবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, রাসায়নিক ও সার মন্ত্রণালয়ের (এর অধীনে রয়েছে দেশটির ফার্মাসিউটিক্যালস বিভাগ) কর্মকর্তারা সিরাম ইনস্টিটিউট এবং ভারত বায়োটেকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে টিকা রপ্তানির বিষয়ে কথা হয়েছে তাদের। সরকারি সূত্রের বরাত দিয়ে ওই সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বেশ কিছু দেশের জরুরি প্রয়োজন মেটাতে প্রথম ধাপের টিকা সহায়তা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় সরকার।

বৈঠকে অংশ নেওয়া এক বর্ষীয়ান কর্মকর্তা বলেন, শুভেচ্ছার নিদর্শন হিসেবে ভারত সরকার মঙ্গোলিয়া, ওমান, মিয়ানমার, ফিলিপাইন, বাহরাইন, মালদ্বীপ ও মরিশাসে কোভ্যাক্সিন পাঠাবে। ভুটান, আফগানিস্তান, নেপাল, বাংলাদেশ ও সিশেলসে পাঠানো হবে কোভিশিল্ড। বৈঠকে কর্মকর্তারা রপ্তানির পর দেশে ব্যবহারের জন্য টিকার প্রাপ্যতা নিয়েও আলোচনা করেন।

ওই কর্মকর্তা বলেন, 'আমরা ঠিক করেছি, এখন পর্যন্ত কেন্দ্রীয় ড্রাগস ল্যাবরেটরি থেকে অনুমোদিত ডোজগুলোর অর্ধেক রপ্তানি করা যেতে পারে। প্রতিটি দেশকে ততটুকুই দেওয়া হবে, যতটা তারা চাহিদা দেখিয়েছে। ভারতে বর্তমানে পাঁচ কোটি ডোজ টিকা মজুত রয়েছে, এর মধ্যে আড়াই কোটি ডোজ রপ্তানি করা যাবে।'

প্রসঙ্গত, নেপালের কাছ থেকে করোনা টিকার জন্য কোনো অর্থ নিচ্ছে না ভারত সরকার। তবে বাংলাদেশকে উপহার হিসেবে ২০ লাখ ডোজ দেবে তারা। এ ছাড়া ভুটানের প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন, তাদেরও বিনা মূল্যে টিকা দিচ্ছে ভারত।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.