ওল্ড দিঘার সমুদ্রের জলের তলায় পা ধরে টানছে কোনও জন্তু
Odd বাংলা ডেস্ক: ওল্ড দিঘার সমুদ্র সৈকত তখন বেশ জমজমাট। তারই মধ্যে শুরু হয়ে যায় চিৎকার। অনেককেই নাকি পা ধরে টানছে জলের নিচ থেকে কেউ। তাঁদের চেঁচামেচিতে ছুটে আসেন অনেকে। মুহুর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে সৈকতে।কিন্তু তবু শেষরক্ষা হল না নিউ দিঘার বিচে।।
জানা গেছে, ভাটার টানে ভেসে চলে যান এক পর্যটক। অন্যরা পরে জানান, পা ধরে কেউ টানছিল! বাকিরা বাঁচতে পারলেও অজয় মুর্মু নামের এক ব্যক্তি ভেসে যান। নুলিয়ারা তল্লাশি করে কিছু পরে উদ্ধার করেন তাঁর প্রাণহীন দেহ। সেটি ভেসে চলে গেছিল ওল্ড দিঘার জগন্নাথ স্নান ঘাটে!





Post a Comment