মার্কিন প্রেসিডেন্টের পাঠ করা ভাষণ লিখেছেন এই ভারতীয় বংশোদ্ভূত


Odd বাংলা ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনে একের পর এক ভারতীয় বংশোদ্ভূতের নাম উঠে আসছে শিরোনামে। কেউ তাঁর মন্ত্রীসভায়, কেউ উপদেষ্টামণ্ডলীতে। সেই তালিকায় এবার যুক্ত হলো আরও এক ভারতীয় বংশোদ্ভূতের নাম। তিনি বিনয় রেড্ডি।

একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুসারে, প্রেসিডেন্ট হিসেবে বাইডেন প্রধান বিচারপতি জন রবার্টসের কাছে শপথ নেওয়ার পর জো বাইডেন প্রথম যে সরকারি ভাষণটি দেন সেটি বিনয়ের লেখা। ক্যাপিটলের ওয়েস্ট ফ্রন্টে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ১২টায় তার প্রথম সরকারি ভাষণ দেন নতুন এই প্রেসিডেন্ট।

প্রেসিডেন্ট বাইডেনের ২০ থেকে ৩০ মিনিটের সেই ভাষণের লেখক ভারতীয় বংশোদ্ভূত বিনয় রেড্ডি। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে, বিনয়ের জন্ম ও বেড়ে ওঠা ওহিওর ডেটনে। এর আগে যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্টের শপথ গ্রহণের পর দেওয়া ভাষণ লেখার সুযোগ পাননি আর কোনও ভারতীয় বংশোদ্ভূত। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.