শপথগ্রহণ কমলা দেবী হ্যারিসের, যা বললেন মোদী

Odd বাংলা ডেস্ক: তাঁর নাড়ির সঙ্গে ভারতের 'অবিচ্ছেদ্য' টান রয়েছে। সেই মার্কিন ভাইস-প্রেসিডেন্ট কমলা দেবী হ্যারিসের সঙ্গে হাতে হাত মিলিয়ে ভারত এবং আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে উন্মুখ হয়ে আছেন বলে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।



বুধবার ৪৯ তম মার্কিন ভাইস-প্রেসিডেন্ট হিসেবে শপথগ্রহণ করেন কমলা। শপথবাক্যে নিজের নাম ‘কমলা দেবী হ্যারিস’ হিসেবে উল্লেখ করেন নয়া মার্কিন ভাইস-প্রেসিডেন্ট। যিনি মার্কিন ইতিহাসে প্রথম মহিলা, অ্যাফ্রো-আমেরিকান এবং এশিয়ান-আমেরিকান হিসেবে ভাইস-প্রেসিডেন্টের মসনদে বসার নজির গড়েছেন। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.