মেয়েকে খুনের জন্য ৫০,০০০ টাকায় ভাড়াটে খুনি রাখল মা! মিললো থেঁতলানো লাশ


Odd বাংলা ডেস্ক: মেয়েকে খুনের জন্য ৫০,০০০ টাকায় ভাড়াটে খুনি নিয়োগ করেছিল মা। স্থানীয় ব্রিজের নীচ থেকে উদ্ধার হল মেয়ের থ্যাঁতলানো, ক্ষতবিক্ষত দেহ। রবিবার অভিযুক্ত মা-কে গ্রেফতার করেছে পুলিশ। নৃশংস ঘটনাটি ঘটেছে ওড়িশার বালাসোরে। ৫৮ বছরের অভিযুক্ত মায়ের নাম সুকুরি গিরি। মেয়ে শিবানী নায়েককে (৩৬) খুনের জন্য প্রমোদ জানা নামে এক ভাড়াটে খুনিকে নিয়োগ করেন সুকুরি। 

৫০ হাজার টাকায় ডিল হয় দু'জনের মধ্যে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুকুরি জানিয়েছেন তাঁর মেয়ে অবৈধ মদের ব্যবসায় জরিয়ে পড়েছিল। বহুবার নিষেধ সত্ত্বেও সে কোনও কথা শোনেনি। তারপরেই মেয়েকে খুনের সিদ্ধান্ত নেয় সে। নিয়োগ করেন ভাড়াটে খুনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুকুরি প্রমোদ জানাকে ৮০০০ টাকা অ্যাডভান্স দিয়েছিলেন মেয়েকে মারার জন্য। খুনের পরে বাকি টাকা দেওয়ার কথা ছিল। ১২ জানুয়ারি খুন হয় শিবানী। বালাসোরের নাগ্রাম এলাকার একটি ব্রিজের তলা থেকে তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। এরপর পুলিশি তদন্তে উঠে আসে মায়ের কীর্তি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.