আজ সারা দেশে শুরু হচ্ছে করোনা টিকার ড্রাই রান, জেনে নিন পশ্চিমবঙ্গের কোথায় কোথায় হবে
রাজ্যে-রাজ্যে কীভাবে অগণিত মানুষকে টিকাকরণের আওতায় আনা যাবে সেব্যাপারে স্পষ্ট লক্ষ্যে পৌঁছতে আজ থেকেই প্রয়োগ হবে করোনার টিকা। ইতিমধ্যেই টিকাকরণ নিয়ে নির্দিষ্ট পরিকল্পনা সাজিয় ফেলেছে স্বাস্থ্যমন্ত্রক। দেশের অন্যান্য় রাজ্যের পাশাপাশি আজ টিকাকরণের ড্রাই রান পশ্চিমবঙ্গেও। বাংলার তিনটি স্বাস্থ্যকেন্দ্রে ২৫ জন করে স্বেচ্ছাসেবকের উপর টিকার ড্রাই রান হবে।
টিকাকরণের কাজ চালাতে গিয়ে কোনও অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে কিনা, বা টিকাকরণের গতি বাড়াতে গেলে আরও কী কী ব্যবস্থা নেওয়া প্রয়োজন, আজ ড্রাই রান থেকেই সেই ধারণাই নেওয়া যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পশ্চিমবঙ্গের তিনটি জায়গায় করোনা টিকার ড্রাই রানের জন্য বেছে নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের আমডাঙা, মধ্যমগ্রাম-সহ মোট তিনটি জায়গাকে করোনা টিকার ড্রাইরানের জন্য বেছে নেওয়া হয়েছে। প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীরা টিকাকরণের কাজ করবেন।





Post a Comment