সারা দেশের মানুষের করোনা টিকাকরণের ব্যয় বহন করবে না কেন্দ্র! কারা পাবেন বিনামূল্য?


Odd বাংলা ডেস্ক: গোটা দেশের মানুষকে বিনামূল্যে করোনা টিকাকরণের ব্যয় বহন করবে না কেন্দ্র। জানা গিয়েছে, প্রথম দফায় কেবল স্বাস্থ্যকর্মী এবং রোগী মিলিয়ে মোট যে ৩০ কোটি মানুষকে প্রাধান্য দেওয়া হচ্ছে, কেবল তাঁদেরই টিকাকরণের খরচ বহন করবে সরকার। এমনটাই জানাল নীতি আয়োগ প্রধান তথা ভারতে কোভিড-১৯ টাস্কফোর্সের নেতৃত্বে থাকা বিনোদ প্রধান। 

আগামী ৬ থেকে ৮ মাসের মধ্যে প্রথম দফার টিকাকরণ সম্পন্ন হবে বলে জানিয়েছেন তিনি। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী মিলিয়ে একেবারে সামনের সারিতে দাঁড়িয়ে নভেল করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করা সমস্ত মানুষ এবং যাঁদের কোমর্বিডিটি রয়েছে, কেবল চাঁদেরকেই প্রথম দফায় টিকাকরণের জন্য বেছে নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। 

তবে আপাতত করোনার প্রকোপে মৃত্যু প্রতিহত করাই সরকারের প্রধান লক্ষ্য। তাই যাঁদের ঝুঁকি বেশি, তাঁদেরকেই অধিক প্রাধান্য দেওয়া হচ্ছে বলে খবর।
কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে প্রতিষেধক আদৌ সাধ্যের মধ্যে কি না, সরকার টিকাকরণের ব্যয়ভার বহন করবে কি না, তা জানতে উৎসুক সকলেই। তা নিয়ে শুক্রবার সংবাদমাধ্যমের মুখোমুখি হন নীতি আয়োগ প্রধান। তিনি বলেন, “৩০ কোটি মানুষের টিকাকরণের ব্যয়ভার বহন করবে সরকার। সরকার যাঁদের প্রাধান্য দিচ্ছে, তাঁদের টিকাকরণের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে।’’

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.