সারারাত পার্টি করার পর হ্যাংওভার কাটাতে মেনে চলুন সহজ ৫ ঘরোয়া টোটকা


Odd বাংলা ডেস্ক: মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কিন্তু বর্ষবরণের রাতের পার্টিতে গিয়ে আজ অনেকেই মদ্যপান করবেন, আর তার পরের দিনই কিন্তু অসহ্য হ্যাংওভার। তাই আজ আপনাদের জন্য রইল হ্যাংওভার কাটানোর কিছু ঘরোয়া টোটকা। 

১) লেবুর জল- হ্যাংওভার হলে লেবু,নুন,চিনির সরবত খুব ভাল কাজ করে। নুন আর চিনি শরীরকে হাইড্রেটেট রাখে। তাছাড়া লেবুতে থাকে ভিটামিন সি, শরীরে হারিয়ে যাওয়া নিউট্রিয়েন্টস ফিরিয়ে দিতে সাহায্য করে। 

২) মধু- মদ্যপানের পর শরীরে চিনির ঘাটতি দেখা দেয়, মধু কিন্তু খুব সহজেই সেই ঘাটতি পূরণ করে ফেলে এবং শরার থেকে অ্যালকোহলের মাত্রা কমিয়ে দিতে বিশেষভাবে সাহায্য করবে। তাই হ্যাংওভার হলে কয়েক চামচ মধু খান।

৩) ফলের রস- ফলের রসে রয়েছে ফ্রুক্টোজ যা লিভারের কার্যক্ষমতা কয়েক গুণ বাড়িয়ে দেয়। পাশাপাশি গোটা ফলও থেকে পারেন, কারণ তাতে থাকা ফাইবার এবং বিভিন্ন খনিজ উপাদান শরীরে থেকে অ্যালকোহলের প্রভাব কাটিয়ে তুলতে সাহায্য করে। 

৪) টমেটো- মদ্যপানের ফলে হ্যাংওভার কাটাতে টমেটো বিশেষ উপকারি। বিশেষ করে যদি মাথা ঘোরায় তাহলে অবশ্যই খান টমেটো। টমেটোর রস করে তাতে খানিকটা লেবুর রস মিশিয়ে খেতে পারেন। টমোটোতে থাকা ভিটামিন, মিনারেল এবং এনজাইম শরীরকে চাঙ্গা করতে সাহায্য করে। 

৫) ডাবের জল- ডাবের জলে থাকা পটাশিয়াম শরীর থেকে টক্সিন বের করে দিতে সাহায্য করে। তাই হ্যাংওভার কাটাতে সারাদিন অল্প অল্প করে ডাবের জল খান। শরীর থাকবে ঝরঝরে। 
Blogger দ্বারা পরিচালিত.