কেবল বিশিষ্টজনেরাই নয়, স্যাটেলাইটে চেপে মহাকাশে যাচ্ছে আমজনতার নাম!
Odd বাংলা ডেস্ক: এখন থেকে শুধু বিশিষ্টজনদেরই নয়। সাধারণ মানুষদের নামও থাকবে মহাকাশে। এই উদ্যোগ নিয়েছে সতীশ ধাওয়ান স্যাটেলাইট বা এসডি স্যাট। জনসধারণের মধ্যে মহাকাশ নিয়ে উৎসাহ এবং সচেতনতা তৈরি করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদেশে এধরনের উদ্যোগ এই প্রথম।৩ইউ কিউব এই স্যাটেলাইটকে পিএসএভি–সি৫১ রকেটে করে কক্ষপথে পাঠাবে ইসরো।এজন্য ইসরোর তরফে একটি ওয়েবসাইটও তৈরি করা হয়েছে। মহাকাশে নিজেদের নাম পাঠাতে উৎসাহীরা ওই ওয়েবসাইটে নিজেদের নাম রেজিস্ট্রার করতে পারেন। যাঁরা নাম রেজিস্টার করবেন তাঁরা সবাই বোর্ডিং পাস পাবেন। এতে করে শিশুদেপ জন্য তো বটেই পাশাপাশি সাধারণ মানুষের মনেও সচেতনতা বাড়বে।
মঙ্গলে রোভার পাঠানোর সময় নাসাও এই পদক্ষেপ নিয়েছিল, বললেন স্পেস কিডস্ ইন্ডিয়ার সিইও। নাম নথিভুক্তির শেষ দিন ৩রা থেকে বাড়িয়ে ৫ জানুয়ারি করা হয়েছে। ইতিমধ্যেই ১৭,০০০টি নাম জমা পড়েছে। এসডি স্যাটের উৎক্ষেপণ হবে ফেব্রুয়ারিতে। তবে দিন এখনও ঠিক করা হয়নি।





Post a Comment