বছরের শুরুতেই দুঃসংবাদ, জিম করতে গিয়ে ব্ল্যাকআউট, মৃদু কার্ডিয়াক অ্যারেস্ট সৌরভ গাঙ্গুলীর


Odd বাংলা ডেস্ক: নতুন বছরের শুরুতেই বাঙালির জন্য দুঃসংবাদ। শনিবার সকালে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন মহারাজ সৌরভ গাঙ্গুলি। জানা গিয়েছে, শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ বাড়িতেই ওয়ার্ক আউট করার সময় ব্ল্যাক আউট হয়ে পড়ে যান তিনি। চোখের সামনে হয়ে যায় অন্ধকার।

কিছুটা সামলে উঠে সঙ্গে সঙ্গেই পারিবারিক ডাক্তারকে ফোন করেন সৌরভ নিজেই। জানান, তাঁর বুকে হালকা যন্ত্রণা রয়েছে। এর পরই তাঁকে হাসপাতালে ভর্তি হতে বলেন চিকিৎসক। এমার্জেন্সি অবজারভেশনে ইসিজি-র পর দেখা যায় মৃদু কার্ডিয়াক হয়েছে তাঁর। 

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ট্রপোনিন টি টেস্ট হবে সৌরভের। SSKM-এর কার্ডিওলজি প্রধান ডাক্তার সরোজ মণ্ডল তিনি ও তাঁর টিম সৌরভের চিকিৎসার দায়িত্বে রয়েছেন। জানা যাচ্ছে, আপাতত স্থিতিশীল রয়েছে সৌরভ।

তবে ঠিক কী সমস্যা হয়েছে সেটা ট্রপোনিন টি ও অন্যান্য টেস্ট-এর পরই বিস্তারিত জানা যাবে। অ্যাঞ্জিওগ্রাফি হতে পারে তাঁর। স্ট্রেস-এর জন্য নাকি শরীরে আগে থেকে অন্য কোনও সমস্যা ছিল, তা খতিয়ে দেখতে একাধিক টেস্ট করা হতে পারে সৌরভের। 

তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়-

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.