বাসাবদল! এবার নতুন বাড়ির খোঁজে রিয়া চক্রবর্তী


Odd বাংলা ডেস্ক: রবিবার দিনভর মুম্বইয়ের বান্দ্রা অঞ্চলে একাধিক বাড়িতে ঘুরে বেড়াতে দেখা গেল রিয়া চক্রবর্তীকে। সঙ্গে ছিলেন ভাই শৌভিক চক্রবর্তী। নতুন বাড়ি খুঁজছিলেন তাঁরা। সুশান্ত সিংহ রাজপুত মারা যাওয়ার পর থেকেই রিয়া আলোচনার কেন্দ্রে। আত্মহত্যায় প্ররোচনা দেওয়া, মাদক পাচার-সহ বেশ কিছু অভিযোগ ছিল অভিনেত্রীর বিরুদ্ধে। 

মাদক কাণ্ডের জন্য নারকোটিস কন্ট্রোল ব্যুরো রিয়া এবং শৌভিককে গ্রেফতার করে। গত অক্টোবরে রিয়া জামিন পান। তার পর থেকে তাঁকে বাইরে সে ভাবে দেখা যায়নি। এরপর ডিসেম্বর মাসের গোড়ার দিকে জামিন পান ভাই শৌভিক। সেই ঘটনার পর এই প্রথম দুই ভাই বোনকে একসঙ্গে প্রকাশ্যে দেখা গেল।

এরপর যথারীতি রিয়ার বাড়ির সমানে পাপারাৎজির ভিড় ছিল। বেরনোর সময়ে তাঁদের উদ্দেশে অভিনেত্রী বলেন, ‘‘প্লিজ় আমাদের ফলো করবে না।’’ জানা যাচ্ছে, রিয়া-শৌভিক পরপর বেশ কয়েকটি বাড়ি যান এবং ঘুরে দেখেন। আসলে পুরনো বাড়ি বদলাতে চাইছেন তাঁরা।  বর্তমানে যেখানে থাকেন, সেখানে ফটোগ্রাফারদের নিত্য ভিড় লেগেই থাকে। এবং প্রতিবেশিদের নেতিবাচক মনোভাবের কারণেই বাড়ি বদলের সিদ্ধান্ত বলে রিয়ার ঘনিষ্ঠদের বক্তব্য। 

তবে সুশান্তের মৃত্যুকে কেন্দ্র করে রিয়ার ইমেজ সাধারণ মানুষের মনে এতটাই নেতিবাচক হয়ে উঠেছে যে, তাঁদের পক্ষে নতুন বাসস্থান খুঁজে পাওয়াও সমস্যার। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.