পেটে তীব্র ব্যথা, আলসার নয় তো?
Odd বাংলা ডেস্ক: বদলে গেছে জীবনযাত্রা। অতিব্যস্ত হয়ে পড়েছে মানুষ। সেই সঙ্গে বেড়েছে খাওয়ায় অনিয়ম। আর এ অনিয়মের সঙ্গে আপনার সঙ্গী হয়েছে গ্যাস্ট্রিক-আলসারের মতো কিছু রোগ। বর্তমান সময়ে পেটের যে রোগটিতে বেশিরভাগ মানুষ ভুগে থাকেন তা হল আলসার। পেটের ভিতর ক্ষত বা ঘা হওয়াকে আলসার বলা হয়ে থাকে। আলসারকে সাধারণ রোগ ভাবার কোন সুযোগ নেই। শুরুতে সঠিক চিকিৎসা নিলে আলসার সহজে ভাল হয়ে যায়, অন্যথায় মারাত্মক সমস্যা দেখা দিতে পারে। আলসার হয়ে উঠতে পারে জীবনঘাতি।
১। বুক জ্বালাপোড়া
আলসারের প্রথম এবং শুরুর লক্ষণ হল বুক জ্বালাপোড়া করা। মশলাদার খাবার বা তৈলাক্ত খাবার খাওয়ার পর বুক ও পেটের সংযোগস্থলে জ্বালাপোড়া করে। তার সাথে সাথে টক ঢেঁকুর আসা। এটি আলসারের প্রথম ও প্রাথমিক লক্ষণ।
২। অস্বাভাবিক পেট ব্যথা
নাভির ডান বা বাম পাশে অল্প একটু জায়গায় চিন চিন ব্যথা অনুভূত হওয়া। অনেক সময় পেটের কোথাও ব্যথা অনুভূত না হয়ে বুকের মাঝখানে চাপ চাপ ব্যথা হওয়া এবং অস্বস্তি বোধ করা। আবার অনেক সময় এই ব্যথা পিঠ পর্যন্ত ছড়িয়ে যেতে পারে। অ্যাসিড রিফ্ল্যাক্সের ফলে এই ব্যথা হয়ে থাকে। কখন কখনও এই রকম পেটে ব্যথার কারণে রাতে ঘুম থেকে উঠে বসে থাকতে পারে রোগী।





Post a Comment