করোনা ভ্যাকসিন নিতে গেলে নিজের নাম নথিভুক্ত করবেন কীভাবে, জেনে নিন

Odd বাংলা ডেস্ক: করোনাভাইরাসের  টিকার দিকে তাকিয়ে এখন গোটা দেশ। কারা আগে টিকা পাবেনস টিকা নিতে গেলে কীভাবে নিজের নাম নথিভুক্ত করতে হবে ইত্যাদি বিভিন্ন প্রশ্ন ঘুরে বেরাচ্ছে অনেকের মনে, তাই জেনে নিন, টিকাকরণ সংক্রান্ত কিছু প্রশ্ন-

সবার আগে কোভিড ভ্যাকসিন পাবেন কারা?

টিকাকরণ অভিযানের প্রথম পর্যায়ে স্বাস্থ্যসেবা কর্মী, প্রথম সারির কর্মী ও প্রবীণ নাগরিকদের ভ্যাকসিন দেওয়া হবে।

টিকা নেওয়ার জন্য কীভাবে নিবন্ধন করবেন?

টিকা পেতে ইচ্ছুক লোকেদের Co-Win অ্যাপটিতে তাদের রেজিস্টার করতে হবে।এরপর তাঁদের বৈধ পরিচয়পত্রের প্রমাণ জমা দিতে হবে।রেজিস্টার হওয়ার পরে, তারা একটি এসএমএস পাবেন যেখানে টিকা দেওয়ার সময়সীমা, ভেন্যু এবং সময় সম্পর্কিত যাবতীয় তথ্য থাকবে।

পর্যাপ্ত পরিমাণে ডোজ কি উপলব্ধ?

স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন বলেছেন, ২০২১ সালের অগাস্টের মধ্যে ভারতের ৩০০ মিলিয়ন মানুষকে টিকা দেওয়া সরকারের লক্ষ্য।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.