পুরোপুরি সুস্থ মহারাজ, উদ্বেগ কাটিয়ে আজ ঘরে ফিরলেন দাদা
Odd বাংলা ডেস্ক: আজ হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার বেলা ১০.৪৫ মিনিটে দক্ষিণ কলকাতার উডল্যান্ডস হাসপাতাল থেকে বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি। সঙ্গে ছিলেন স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়। হাসপাতাল ছাড়ার আগে চিকিৎসক ও নার্সদেন ধন্যবাদ জানান তিনি।
২ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি হন সৌরভ। বুধবার তাঁর বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু আরও একদিন হাসপাতালে থাকতে চান তিনি। ফলে বৃহস্পতিবার ছুটি দেওয়া হয় বিসিসিআই প্রেসিডেন্টকে। আপাতত বাড়িতেই চিকিৎসকের পর্যবেক্ষকে থাকবেন তিনি।
এদিন হাসপাতাল ছাড়ার আগে উপস্থিত সাংবাদিক ও জনতার উদ্দেশে সৌরভ কৃতজ্ঞতা জানান। জানান খুব দ্রুত কাজে ফিরবেন বলে জানিয়েছেন তিনি। এরপর পুলিশি এসকর্টে নিজের গাড়িতে হাসপাতাল ছাড়েন সৌরভ।





Post a Comment