নিয়ন্ত্রণে রক্তচাপ, নেই শ্বাসকষ্টের সমস্যাও, উদ্বেগ কাটিয়ে মহারাজ এখন ভাল আছেন
Odd বাংলা ডেস্ক: উদ্বেগ এখন আগের থেকে অনেকটা ভাল আছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। রাতে তাঁর ঘুমও ভালো হয়েছে। এখনও পর্যবেক্ষণে রয়েছেন তিনি, তবে পুরোদস্তুর স্বাভাবিক। চিকিৎসকেরা জানিয়েছেন, সৌরভের শরীরে জ্বর নেই, রক্তচাপ এবং নাড়ির গতিও স্বাভাবিক। পাশাপাশিই তাঁরা আরও জানাচ্ছেন যে, রবিবার সকাল পর্যন্ত শ্বাসকষ্টও হয়নি বোর্ড প্রেসিডেন্ট।
শনিবার রাতেই কোভিড টেস্ট করা হয় মহারাজের। রিপোর্ট নেগেটিভ আসায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ভক্তকূল এবং চিকিৎসকরা। দক্ষিণ কলকাতার যে হাসপাতালে ভর্তি রয়েছেন সৌরভ, সেখানকার তরফে রবিবার সকালেই একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, আপাতত তাঁর শ্বাসকষ্টের কোনও অসুবিধা না থাকার কারণে অক্সিজেন সাপোর্ট খুলে নেওয়া হয়েছে। ইসিজি রিপোর্টেও স্বাভাবিক এসেছে। তবে আগামী দু'দিন সৌরভ গঙ্গোপাধ্যায়কে চিকিৎসকদের পর্যবেক্ষণেই রাখা হবে।





Post a Comment