ইচ্ছাকৃতভাবে নষ্ট করা হল করোনার টিকা! পুলিশের জালে অভিযুক্ত ফার্মাসিস্ট


Odd বাংলা ডেস্ক: করোনার প্রতিষেধকের অপেক্ষায় সারা বিশ্ব। হাতে গোনা কিছু দেশে টিকা দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে করোনার ভ্যাকসিন সাধারণ মানুষের কাছে অমূল্য। কিন্তু এমনই এক পরিস্থিতিতে করোনার টিকার ৫০০-রও বেশি ডোজ নষ্ট করার অভিযোগ উঠল এক ফার্মাসিস্টের বিরুদ্ধে। মার্কিন যুক্তরাষ্ট্রের মিলওয়াউকির কাছে একটি হাসপাতালে ঘটেছে এই ঘটনা। জেনে-বুঝে করোনার টিকা নষ্ট করার অভিযোগে ওই ফার্মাসিস্টকে গ্রেফতার করা হয়েছে।

৫০০ ডোজ নষ্ট করার অর্থ ওই সংখ্যক লোকের মৃত্যুর আশঙ্কা বাড়িয়ে দেওয়া। প্রথমার্ধে বয়স্ক, দুরারোগ্য রোগে আক্রান্তসহ সবচেয়ে ঝুঁকির মুখে থাকা লোকজনকে টিকা দেওয়া হচ্ছে। বেপরোয়াভাবে নিরাপত্তায় বিঘ্ন ঘটানো, প্রেসিক্রিপশনভুক্ত ওষুধের বিকৃতি ঘটানো, সম্পদের ধ্বংস ইত্যাদি ধারায় মামলা হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে। আগেই তাঁকে কাজ থেকে বহিষ্কার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি লিখিতভাবে অপরাধ স্বীকার করেছে।

তিনি জানিয়েছেন, ভায়াল সঠিকভাবে সংরক্ষণ করা না হলে নষ্ট হয়ে যাবে, এ কথা জানা সত্ত্বেও তিনি ৫৭টি ভায়াল (প্রতি ভায়ালে ১০টি ডোজ থাকে) রেফ্রিজারেটরের বাইরে রেখেছিলেন। এদিকে ফ্রিজের বাইরে পড়ে থাকা ভায়াল থেকে কয়েকজনকে টিকা দেওয়া হয়ে থাকতে পারে বলে সন্দেহ দানা বেঁধেছে। গোটা ঘটনায় তদন্ত চলছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.