স্বপ্নে নিজের স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকাকে দেখলে কি হয়

Odd বাংলা ডেস্ক: এমন কিছু কিছু সংকেত আছে যা স্বপ্নে দেখলে খারাপ ভাগ্যও ভালো হয়ে যায়। সেই সংকেত গুলি শুভ সংকেত। স্বপ্নে যা দেখা যায় তার স্পষ্ট ব্যাখ্যাও যেমন রয়েছে, তেমনই সাংকেতিক অর্থও থেকে যায়। প্রাক্তন প্রেমিক, স্বামী অথবা ঘনিষ্ঠ বন্ধুকে স্বপ্নে দেখার পিছনে এমন অনেক গুচ্ছ মানে লুকিয়ে রয়েছে। তাহলে জেনে নেওয়া যাক এমনই কিছু স্বপ্নের মানে।

১) আপনার ভালোবাসার মানুষ আপনাকে ছেড়ে চলে যাচ্ছে ? এর অর্থ আপনি ভালোবাসার জগতে নিরাপত্তাহীনতায় ভুগছেন। নিজেকে নিজের সঙ্গির উপযুক্ত বলে মনে হচ্ছে না আপনার। নিজেকে একা মনে হবে ও নিজের প্রতি বিরক্তবোধ হতে পারে।

২) স্বপ্নে যদি দেখে থাকেন যে আপনার প্রেমিক বা প্রেমিকা অন্য কাউকে বিয়ে করতে চলেছে, তাতে বোঝায় যে সে কোনো দুর্ভাগ্যের মধ্যে পরতে চলেছে। ৩) স্বপ্নে যদি করুর উপর রেগে যান, তাহলে মনে রাখুন বাস্তবে তিনি আপনার সবচেয়ে প্রিয় বন্ধু।

৪) স্বপ্নে নিজেকে গর্ভবতী হবার স্বপ্ন দেখার মানে হল আপনার মধ্যে নতুন কোন জীবনীশক্তি বা ধারণার সৃষ্টি হয়েছে। যার ফলে আপনার জীবনে নতুন কোন মোর আসতে পারে, যা আপনাকে নতুন দিকে পরিচালিত করবে।

৫) কারুর সঙ্গে ঘনিষ্ঠ হতে দেখলে বুঝবেন আপনি নিঃসঙ্গতায় ভুগছেন। তখন আপনার মনের অবদাবিত ইচ্ছা গুলো আপনার স্বপ্ন রূপে ধরা দেয়। ৬) স্বপ্নে প্রেমিক বা প্রেমিকার সাথে শারীরিক সম্পর্ক করতে দেখলে বুঝবেন আপনি তাকে মিস করছেন।

৭) যদি স্বপ্নে দেখা যায় নিজের স্ত্রী কারুর সঙ্গে ঝগড়া করছে তাতে বোঝায় সে অল্প দিনের মধ্যে অসুস্থ হয়ে পড়বে। আর যদি স্বপ্নে দেখা যায় প্রেমিকা বা স্ত্রী নিজেই অসুস্থ হয়ে পড়েছে তাহলে বোঝায় আপনি কোন ব্যবসা সংক্রান্ত কাজে ক্ষতির মধ্যে পড়বেন। এ ব্যাপারে আগাম সতর্ক হতে হবে।

৮) যদি স্বপ্নে দেখা যায় প্রেমিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে, তা নির্দেশ করে ভবিষ্যতে আপনার সামনে দুর্ভাগ্য নেমে আসবে। ৯) স্বপ্নে যদি দেখে থাকেন আপনার প্রেমিক বা প্রেমিকা অন্য কারুর সাথে ডেট করছে, তাহলে এটা বিশেষ সুখবর। কারণ খুব তাড়াতাড়ি আপনি নিজের কোন কাজের জন্য বিখ্যাত হতে চলেছেন।

১০) স্বপ্নে যদি দেখে থাকেন আপনার স্ত্রী বা প্রেমিকা মারা গেছেন, তাহলে এই স্বপ্ন বেশ শুভ। এতে বোঝায় আপনার স্ত্রী বা প্রেমিকা অনেক দিন বাঁচবেন আর দিন দিন আপনাদের দাম্পত্য ভালোবাসার আরোও বৃদ্ধি হতে থাকবে।

১১) স্বপ্নে কেউ যদি দেখে থাকেন তার প্রেমিকা অন্য কারুর সাথে ব্যবিচারে লিপ্ত রয়েছে, এতে বোঝায় সে ব্যক্তি ভীষণ সমস্যায় জড়িয়ে পড়বে। তাকে মাথা ঠাণ্ডা রেখে সমস্যার জটিল আবরণ ভেঙে বেড়িয়ে আসতে হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.