জেনে নিন এবছর সরস্বতী পুজোর দিনক্ষণ-তিথি,পশ্চিমবঙ্গ ছাড়াও আরও যেখানে হয় বাগদেবীর আরাধনা


Odd বাংলা ডেস্ক: হিন্দু ধর্মাবলম্বীদের কাছে বিশেষত ছাত্র-ছাত্রীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উত্‍সব হল সরস্বতী পুজো বা বসন্তপঞ্চমী।পঞ্জিকা অনুযায়ী, মাঘ মাসের পঞ্চমী তিথিতে বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা করা হয়। হিন্দু পুরাণ অনুসারে সরস্বতী হলেন জ্ঞান, বিদ্যা, সঙ্গীত ও শিল্পকলার অধিষ্ঠাত্রী দেবী। এই পবিত্র দিনেই দেবী সরস্বতীর জন্ম হয়। হিন্দু পুরাণে বলা হয় যে এই দিনেই ব্রহ্মা গোটা বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি করেছিলেন।

সরস্বতী পুজো ২০২১-এর দিনক্ষণ

এই বছর ১৬ ফেব্র‌ুয়ারি সরস্বতী পুজো। সরস্বতী পুজোর সময় ১৬ ফেব্র‌ুয়ারি সকাল ৬টা ৫৯ মিনিট থেকে শুরু হয়ে বেলা ১২টা ৩৫ মিনিট পর্যন্ত। সরস্বতী পুজোর জন্য মোট ৫ ঘণ্টা ৩৭ মিনিটের সময় পাওয়া যাবে। সকালে স্নান সেরে সাদা বা হলুদ পোশাক পরে সরস্বতী পুজোর জন্য প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

বিভিন্ন রাজ্যে বসন্ত পঞ্চমী পালন

পশ্চিমবঙ্গে সরস্বতী পুজো অত্যন্ত বিশেষ একটি উত্‍সব। ধর্মীয় বেড়া অতিক্রম করে এই উত্‍সব সমাজের সকল স্তরে ছড়িয়ে আছে। বিশেষত সরস্বতী বিদ্যার দেবী হওয়ায় স্কুল, কলেজে সরস্বতী পুজো আয়োজিত হয়। সেই কারণে সরস্বতী পুজো নিয়ে ছাত্র ছাত্রীদের উন্মাদনা চোখে পড়ার মতো।পশ্চিমবঙ্গ ছাড়াও দেশের বিভিন্ন অংশে এই দিনটি বিশেষ ভাবে পালিত হয়। বিহারে বসন্ত পঞ্চমী উপলক্ষ্যে সূর্য দেবতার পুজো করা হয়। বসন্ত ঋতুর শুভ সূচনা করা এই দিনটিকে কৃষি উত্‍সব হিসেবে পালন করা হয় বিহারে।পঞ্জাবে বসন্ত পঞ্চমী উপলক্ষ্যে ঘুড়ি ওড়ানোর প্রথা প্রচলিত। ঝাড়খণ্ডেও পশ্চিমবঙ্গের মতো ছোট ছোট প্যান্ডাল করে সরস্বতী পুজোর আয়োজন করা হয় এবং ভক্তদের মধ্যে ভোগ বিতরণ করা হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.