আন্তর্জাতিক মানের স্রষ্টা টমাস আলভা এডিসনের জন্মদিনে জেনে নিন তাঁর কিছু আবিস্কার


Odd বাংলা ডেস্ক
:টমাস এডিসন বা টমাস আলভা এডিসন ছিলেন এক মার্কিন উদ্ভাবক এবং ব্যবসায়ী। তিনি গ্রামোফোন, ভিডিও ক্যামেরা এবং দীর্ঘস্থায়ী বৈদ্যুতিক বাল্ব-সহ বহু যন্ত্র তৈরি করেছিলেন যা বিংশ শতাব্দীর জীবনযাত্রায় ব্যাপক প্রভাব ফেলেছিল।

বিশ্বের তাবড় উদ্ভাবকদের মধ্যে এডিসন অন্যতম যার নিজের নামে ১,০৯৩টি মার্কিন পেটেন্টসহ যুক্তরাজ্যে, ফ্রান্স এবং জার্মানির পেটেন্ট রয়েছে। গণযোগাযোগ খাতে বিশেষ করে টেলিযোগাযোগ খাতে তার বহু উদ্ভাবনের মাধ্যমে তার অবদানের জন্য তিনি সর্বস্বীকৃত। যার মধ্যে একটি স্টক টিকার, ভোট ধারনকারী যন্ত্র, বৈদ্যুতিক গাড়ির ব্যাটারী, বৈদ্যুতিক শক্তি, ধারণযোগ্য সংগীত এবং ছবি। এসব ক্ষেত্রে উন্নতি সাধনকারী তার কাজগুলো তাকে জীবনের শুরুর দিকে একজন টেলিগ্রাফ অপারেটর হিসেবে গড়ে তোলে। বাসস্থান, ব্যবসায়-বাণিজ্য বা কারখানায় বিদ্যুৎ শক্তি উৎপাদন ও বন্টনের ধারণা এবং প্রয়োগ দুটিই এডিসনের হাত ধরে শুরু হয় যা আধুনিক শিল্পায়নের একটি যুগান্তকারী উন্নতি। নিউইয়র্কের ম্যানহাটন দ্বীপে তার প্রথম বিদ্যুত কেন্দ্রটি স্থাপিত হয়।

তাঁর অন্যান্য আবিস্কারের মধ্যে উল্লেখযোগ্য হল-

ফোনোগ্রাফ
এটি এডিসনের প্রথম বৃহত্তম এবং সর্বাধিক জনপ্রিয় আবিষ্কার যা তাঁর সাফল্যের পথকে প্রশস্ত করেছিল। তিনি টেলিগ্রাফ এবং টেলিফোনের উন্নতির জন্য কাজ করার সময় ফোনোগ্রাফ আবিষ্কার করেছিলেন। ফোনোগ্রাফ ঘরে ঘরে পেশাদার মানের সংগীত শোনার উপায় দিয়েছিল।
ভাস্বর লাইট বাল্ব
যদিও এডিসন প্রথম বৈদ্যুতিক আলো আবিষ্কার করেননি, তিনি বাড়িতে প্রথম ব্যবহারিক বৈদ্যুতিক আলোর বাল্ব তৈরি 

কিনেটস্কোপ, কিনেটোগ্রাফ
এডিসন তাঁর সহকারী উইলিয়াম ডিকসনের সঙ্গে কিনেটোস্কোপ আবিষ্কার করেছিলেন, এটি একটি ডিভাইস যা একক দর্শকে একটি পীপহোলের মাধ্যমে একটি সংক্ষিপ্ত গতি চিত্র দেখতে সাহায্য করে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.