পাঁচমাসের এই শিশুকন্যার জন্য যা করলেন প্রধানমন্ত্রী, তাঁকে সাধুবাদ জানালেন বিরোধীরাও
Odd বাংলা ডেস্ক: পাঁচ মাসের শিশুকন্যা তিরার জন্য বড় পদক্ষেপ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন বিরোধীরাও। কী এমন করলেন মোদী? বিরল রোগে অসুস্থ একরত্তি শিশুকন্যা তিরা কামাত।। তার শরীরে বাসা বেঁধেছে বিরল জেনেটিক রোগ রয়েছে। যার জন্য আমেরিকার থেকে ওষুধ এনে Gene replacement therapy করাতে হবে তার। ওষুধের দাম ১৬ কোটি টাকা। আমেরিকা থেকে সেই ওষুধ আনতে জিএসটি পড়ছে ৬ কোটি টাকা। নরেন্দ্র মোদী নিজ উদ্যোগে ওই শিশুকন্যার মুখ চেয়ে মুকুব করে দিলেন সম্পূর্ণ জিএসটি।
তিরার মা-বাবা প্রিয়াঙ্কা এবং মিহির কামাত এই অসুখের কথা গত বছর অক্টোবরে প্রকাশ্যে আনেন। তাঁরা মুম্বইয়ের আন্ধেরির বাসিন্দা তাঁরা। ১৪ অগাস্ট, ২০২০-তে তিরার জন্ম হয়। জন্মের দুই সপ্তাহ পরে, দুধ খাওয়ানোর সময় কাঁদতে থাকে তিরা। অস্বাভাবিক মনে হয় ডাক্তারদের। সে সময় একবার শ্বাস বন্ধ হয়ে যায় তাঁর। তখন তাঁর প্রাথমিক চিকিৎসা করে ডাক্তার জানায়, Spinal Muscular Astrophys (SMA) রোগে আক্রান্ত তিরা। এর ফলে শরীরে প্রোটিন তৈরি হবে না। নার্ভ ও পেশি বৃদ্ধি মন্থর গতিতে হবে। এই বিরল রোগের চিকিৎসার জন্য ওষুধ একমাত্র তৈরি হয় আমেরিকায়।
এই যুদ্ধে তিরার চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল অর্থের। এরপর জানুয়ারি মাসে নরেন্দ্রমোদী ও অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সঙ্গে কথা বলেন তিরার বাবা-মা। পাশাপাশি জিএসটি মুকুব করার জন্য বিরোধীপক্ষের তরফে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে চিঠি দিয়ে অনুরোধ করা হয়। সমস্ত অনুদান এক জায়গায় করে ১৬ কোটি টাকা জোগার করা সম্ভব হয়েছে। কিন্তু বাকি টাকা জিএসটির জন্য যা বরাদ্দ তা জোগার করা সম্ভব নয় তাদের পক্ষে। এর উত্তরে মোদী জানিয়েছেন, আমদানিকৃত জীবন-রক্ষাকারী ওষুধের শুল্ক ছাড় দেওয়া হবে ছোট্ট তিরার জন্য।





Post a Comment