১১৭ বছর বয়সে দাঁড়িয়ে করোনাকে জয় করে নজির গড়লেন এই সন্ন্যাসিনী
Odd বাংলা ডেস্ক: ১১৭-তম জন্মদিনের দিন কয়েক আগেই করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার রিপোর্ট আসে। যদিও তাতে হার মানেননি সিস্টার । বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া ভয়ঙ্কর প্রাণঘাতী এই ভাইরাসকে জয় করেছেন ইউরোপের প্রবীণতম এই সন্ন্যাসিনী। ১৯০৪ সালে জন্ম সিস্টার অ্যান্দ্রের। গত ১৬ জানুয়ারি তাঁর কোভিড ১৯-এর পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। দক্ষিণ ফ্রান্সের থাকেন সিস্টার অ্যান্দ্রে।
আজ অ্যান্দ্রের ১১৭-তম জন্মদিন। জন্ম ১৯০৩ সালের ২ জানুয়ারি। বিশ্বে এই মুহূর্তে দ্বিতীয় প্রবীণ ব্যক্তি এই সিস্টার অ্যান্দ্রে। ইতিমধ্যেই অবশ্য করোনাকে জয় করে ফেলেছেন তিনি। যদিও হোমে তাঁর সঙ্গে কাউকেই দেখা করতে দেওয়া হবে না বলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভিডিও বার্তার মাধ্যমে তাঁর পরিবারের সঙ্গে কথা বলবেন তিনি। হাসপাতালের তরফে সিস্টারকে খুশি রাখতে সবরকমের চেষ্টাই করা হচ্ছে।
জন্মদিনের মেনুও আলাদা করে ঠিক করা হয়েছে সিস্টার অ্যান্দ্রের জন্য। থাকবে তাঁর প্রিয় খাবার ফোই গ্রাস, বেকড আলাস্কা এবং এক গ্লাস রেড ওয়াইন। প্রতিদিন দুপুরে লাঞ্চে এক গ্লাস রেড ওয়াইন পান করা তাঁর বহু পুরনো অভ্যেস। হোমের অন্যরাও বার্থডে সেলিব্রেশনে অংশ নেবেন নিজের নিজের মতো করে। তবে সোশ্যাল ডিসট্যান্সিং সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেই মাথায় রাখা হবে।
সিস্টার অ্যান্দ্রে একজন গভর্নেস এবং শিক্ষিকা হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। ১৯৪৪ সালে একজন সন্ন্যাসিনী হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন তিনি। ২০০৯ সালে টুলনের এই নার্সিং হোমে চলে আসেন তিনি। ১৯১৮-র স্প্যানিশ ফ্লু অতিমারীও নিজে চোখে দেখেছেন সিস্টার। সাক্ষী দুটি বিশ্বযুদ্ধের। এ বারের করোনাও তাঁকে কাবু করতে পারেনি। তিনি বলেছেন, 'এ সব আসবে যাবে, আমি জানি না এত কিছু'।





Post a Comment