মানসিক ভারসাম্যহীন নির্যাতিতা তরুণীর গর্ভপাতের অনুমতী দিল বম্বে হাইকোর্ট


Odd বাংলা ডেস্ক:  মানসিক ভারসাম্যহীন ধর্ষিতার গর্ভপাতে অনুমতি দিল বম্বে হাই কোর্টের নাগপুর বেঞ্চ। জানা গিয়েছে, ২৩ সপ্তাহের গর্ভবতী ওই তরুণী। তাঁর মানসিক পরিস্থিতি বিচার করেই শুক্রবার এই রায় দিয়েছেন বিচারপতি সুনীল সুকরে ও বিচারপতি অবিনাশ ঘারোটে।

আদালত সূত্রে খবর, মানসিক ভারসাম্যহীন তরুণীর গর্ভপাতের আবেদন জানিয়েছিলেন তাঁরই বাবা। আদালতে তিনি জানিয়েছেন, মেয়ে যে ধর্ষণের শিকার একথা তিনি জানতেনই না। তরুণী গর্ভবর্তী হওয়ার পর তা জানতে পারেন। অভিযুক্ত এক আশা কর্মী। 

দিনমজুরের কাজ করেন তরুণীর বাবা। বাড়িতে মেয়েকে রেখে কাজে যেতে হত তাঁকে। অভিযোগ, সেই সুযোগ নিয়েই মানসিক ভারসাম্যহীন তরুণীকে ধর্ষণ করে ওই আশা কর্মী। পুরো বিষয়টি তিনি জানতে পারেন মেয়ের শরীরে গর্ভবতী হওয়ার লক্ষণ দেখা গেলে। ইতিমধ্যেই অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারও করা হয়েছে তাকে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.