মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে আচমকা পড়ে গেলেন মুখ্যমন্ত্রী, করোনা রিপোর্ট এল পজিটিভ


Odd বাংলা ডেস্ক: করোনা আক্রান্ত হলেন গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। তাঁকে আহমেদাবাদের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার রূপানি মঞ্চে বক্তব্য রাখতে রাখতে জ্ঞান হারিয়ে ফেলেন। জানা গিয়েছে রবিবার ভাদোদারার নিজামপুরা এলাকায় তিনি যখন সিভিক পোলের জন্য মঞ্চে ভাষণ দিচ্ছিলেন তখনই অজ্ঞান হয়ে যান। মঞ্চেই তাঁকে ফার্স্ট এইড দেওয়া হয়। উল্লেখ্য, ভাদোদারা আসার আগে এদিন আরও দুটি সভা ছিল বিজয় রূপানির। 

প্রাথমিকভাবে মনে করা হয়, অত্যাধিক চাপেই শরীর অসুস্থ হয়ে পড়েছিল মুখ্যমন্ত্রীর। কিন্তু পরে চিকিৎসকদের সন্দেহ হওয়ায় করোনা পরীক্ষা করা হয় তাঁর।ঘটনার পরেই এক বিজেপি নেতা সংবাদমাধ্যমকে দেওয়া স্বাক্ষাৎকারে জানান, “জনসভায় বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী জ্ঞান হারিয়ে ফেলেন। তিনি পড়ে যাওয়ার সময় তাঁর নিরাপত্তারক্ষীরা তাকে ধরে ফেলেন। স্টেজের ওপরেই প্রাথমিক চিকিত্সা করার পর তাঁকে বিমানবন্দরে নেওয়া হয়। সেখান থেকে বিমানে আহমেদাবাদে নিয়ে যাওয়া হবে মুখ্যমন্ত্রীকে।”

মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, গত দুদিন ধরে বিজয় রূপানির শরীর মোটেই ভালো ছিল না। কিন্তু তবুও শনি ও রবিবার সভা বাতিল করেননি তিনি। তখন জানা যায় বিপদমুক্ত হয়েছেন রূপানি। যদিও বিপদ যে কাটেনি, তা বোঝা গেল করোনা পরীক্ষার পরে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.