নজিরবীহিন, অক্সফোর্ড ইউনিভার্সিটির ছাত্র সংসদের সভাপতি পদে এই প্রথম কোনও ভারতীয় কন্যা
Odd বাংলা ডেস্ক: নজির গড়লেন এই ভারতীয় কন্যা। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ইউনিয়নের সভাপতি পদে বসলেন এই ভারতীয় ছাত্রী রশ্মি সামন্ত। কর্নাটকের মণিপাল ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক রশ্মি। এখন লিনাকর কলেজ থেকে এনার্জি সিস্টেম নিয়ে স্নাতকোত্তর পড়ছেন তিনি। অক্সফোর্ড ইউনিভার্সিটি স্টুডেন্ট ইউনিয়ন-এর প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে নারীর ক্ষমতায়নের যেন এক নতুন দিগন্ত খুলে দিলেন তিনি। এই প্রথম কোনও ভারতীয় ছাত্রী এই পদে নির্বাচিত হলেন।
বিভিন্ন বিষয় নিয়ে ভাবনাচিন্তা করছেন তিনি। রশ্মি বিশেষ করে জোর দিচ্ছেন পাঠ্যসূচি ও শিক্ষাঙ্গন থেকে ঔপনিবেশিকতার ছাপ মুছে ফেলার বিষয়ে। ঔপনিবেশিকতার সমর্থক যেসব ব্যক্তির মূর্তি বিশ্ববিদ্যালয় চত্বরে রয়েছে সেগুলির অপসারণ চান রশ্মি। সেইসঙ্গে চান সমকামী ও রূপান্তরকামীদের সম্পর্কে ভীতি মুছে ফেলা হোক। ব্রিটিশ উপনিবেশ ছিল, এমন একটি দেশের মানুষ হিসেবে আর্থ-সামাজিক ও জাতিগত ভাবে প্রান্তিকদের প্রতি বিশেষ নজর দিতে চান রশ্মি। কোভিড মোকাবিলায় সক্রিয়তার কথাও রয়েছে তাঁর ইস্তাহারে। রশ্মি চান জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করে বিশ্বের কার্বন দূষণ রোধে সক্রিয় হতে।





Post a Comment