উত্তর ভারতজুড়ে অনুভূত জোড়ালো ভূমিকম্প, একাধিক আফটার শকও
Odd বাংলা ডেস্ক: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর ভারতের বিস্তীর্ণ অংশ। শুক্রবার রাত ১০:৩৪ মিনিট নাগাদ নাগাদ দিল্লি, পঞ্জাব, নয়ডা, জম্মু, উত্তরাখণ্ড ভূমিকম্পে কেঁপে ওঠে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.১। এরপর একাধিক আফটারশকও অনুভূত হয়েছে বলে খবর।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি প্রাথমিকভাবে জানায়, ভূমিকম্পের উৎসস্থল অমৃতসর থেকে ২১ কিমি দূরে। যদিও পরে জানা গিয়েছে, ভূমিকম্পের আদত উৎসস্থল তাজিকিস্তান। সে দেশের ভূতত্ত্ব গবেষণা সংস্থা জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৬.৩।
এদিকে রাতে উত্তর ভারতজুড়ে শক্তিশালী কম্পন অনুভূত হওয়ায় তীব্র আতঙ্ক ছড়ায়। কম্পনের তীব্রতা এতটাই ছিল যে সাধারণ মানুষ ভয়ে রাস্তায় নেমে আসেন। তবে এখনও দেশের কোনও অংশেই ভূমিকম্পের জেরে ক্ষয়ক্ষতির খবর মেলেনি। পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের টুইট, ‘পঞ্জাবে ভূমিকম্পের জেরে কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। পরিস্থিতির উপর নজর রেখেছে পঞ্জাব পুলিস ও স্থানীয় প্রশাসন। সকলের সুরক্ষা কামনা করি।’





Post a Comment