মিসরে ট্রেন দুর্ঘটনায় ৩২ জনের প্রাণহানি

Odd বাংলা ডেস্ক: মিসরে ট্রেন দুর্ঘটনায় ৩২ জনের প্রাণহানি ঘটেছে এবং আহত হয়েছে আরো অন্তত ১৬৫ জন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিবিসর ওই প্রতিবেদনে বলা হয়েছে, মিসরের দক্ষিণাঞ্চলের সোহাগ শহরে দুই ট্রেনের সংঘর্ষে হতাহতের ঘটনাটি ঘটেছে। মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কায়রো থেকে দু'শ ৮৫ মাইল দূরের সোহাগ শহরে গতকাল শুক্রবার দুর্ঘটনাটি ঘটেছে।

দুর্ঘটনায় ট্রেনের তিনটি যাত্রীবাহী বগি দুমড়ে-মুচড়ে গেছে। দুর্ঘটনাস্থল থেকে যাত্রীদের উদ্ধার করার পর আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

মিসর রেলওয়ে কর্তৃপক্ষের দাবি, অজ্ঞাত এক ব্যক্তি ট্রেনের জরুরি ব্রেক চেপে ধরে। ফলে ট্রেন থেমে থাকে। ওই সময় অন্য আরেক ট্রেন ঘটনাস্থলে পৌঁছালে দুর্ঘটনা ঘটে। এরই মধ্যে ট্রেনের সংঘর্ষের ঘটনার তদন্ত শুরু হয়েছে।

মিসরের প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল-সিসি বলেছেন, এই দুর্ঘটনার দায়বদ্ধদের কঠোর শাস্তি দেওয়া হবে। এক টুইট বার্তায় তিনি লিখেছেন, যার অবহেলা বা দুর্নীতির কারণে বেদনাদায়ক দুর্ঘটনাটি ঘটেছেছে, তাকে অবশ্যইকঠোর শাস্তি পেতে হবে। আর এক্ষেত্রে কোনো ধরনের বিলম্ব হবে না বলেও জানান তিনি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.