প্রেমিকার জন্য ২ কিলোমিটার রাস্তাজুড়ে চিঠি লিখল প্রেমিক

Odd বাংলা ডেস্ক: প্রেমিকাকে সারপ্রাইজ দিতে প্রায় ২ কিলোমিটার রাস্তাজুড়ে প্রেমপত্র লিখেছে প্রেমিক। প্রেমিকের এ কাণ্ড রীতিমতো হইচই ফেলে দিয়েছে গোটা গ্রামে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের কোলহাপুরে।

কোলহাপুর জেলার শিরোল তহসিলের ধরঙ্গুট্টি গ্রামের স্থানীয়রা এই প্রেম নিবেদনের ধরন দেখে অবাক হয়েছেন। রাস্তাজুড়ে বিভিন্নভাবে প্রেমের দৃঢ়তা বোঝাতে নানা কথা লেখা রয়েছে। যার মধ্যে রয়েছে  ‘I Love You’ এবং ‘I Miss You’, ‘I miss you. জিন্দেগিকে সাথ, জিন্দেগাকে বাদ ভি,। এমন আরো অনেক কিছুই লেখা রয়েছে রাস্তাজুড়ে। 

স্থানীয় খবরে বলা হয়েছে, সাদা অয়েল পেইন্ট ব্যবহার করে অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তি তাঁর প্রেম বার্তাগুলি জয়সিংপুর থেকে ধরঙ্গুট্টি রুটে প্রায় আড়াই কিলোমিটারজুড়ে লিখেছেন। প্রেম প্রকাশের এই অভিনব ধরনের ছবি এবং ভিডিও ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে প্রশাসন পদক্ষেপ নিয়েছে। কে এই পাগল প্রেমিক? খুঁজতে গঠন করা হয়েছে তদন্ত কমিটি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.